শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সোনারগাঁয়ে বিদ্যালয়ে ভবন উদ্বোধন করেন এমপি খোকা

সোনারগাঁয়ে বিদ্যালয়ে ভবন উদ্বোধন করেন এমপি খোকা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা নতুন এ ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। 

খুঁজুন