রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা

সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ পৌর এলাকার কৃষ্ণপুরায় গতকাল বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহেদ বিন ইমতিয়াজ বকুলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো, মজিবুর রহমান। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য শাহ আলম মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক নূরে-এ-ইয়াসিন নোবেল, থানা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু,  থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, যুবদল নেতা আশরাফ মোল্লা, পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পিয়ার হোসেন নয়ন, সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতা রাব্বি জুয়েল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন অভি, মোজাম্মেল হক, রবেল নিলয়, ইসফাক ভ‚ঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সরকার, সেলিম খন্দকার, সমাজ সেবা সম্পাদক হাবীব শিকদার ও সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু প্রমূখ। 

খুঁজুন