শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় সোনারগাঁয়ে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

জমি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাতুরাপাড়া গ্রামে গত শুক্রবার রাতে একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গতকাল শনিবার সোনারগাঁ থানায় ইসমাইল হোসেন বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার সঙ্গে একই গ্রামের হাবিবুল্লার দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে বাচ্চু মিয়ার নেতৃত্বে তার ছেলে বাবুল, মনির, আফজাল হোসেন, আব্দুল খালেক মিয়ার ছেলে মুকবুল হোসেন, বাবুলের ছেলে আসাদুল্লাহসহ ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হাবিবুল্লাহ বাড়িতে হামলা চালিয়ে তার ভাই মজিবর, ইমরান, ইব্রাহীমকে পিটিয়ে ও কুপিয়ে মারাক্তক জখম করে। পরে হামলাকারিরা বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত হাবিবুল্লাহ জানান, জমি নিয়ে বিরোধের জের ধরেই বাচ্চু মিয়ার লোকজন আমার পরিবারের চারজনকে কুপিয়ে জখম করে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে। অপর দিকে বাচ্চু মিয়া জানান, ঘটনাটি ঘটেছে সত্য। তবে ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

খুঁজুন