নারায়ণগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহীর সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান সহ প্রতিদ্বন্দী প্রার্থীরা।
বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ বিজিবি ও র্যাব মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ২০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
প্রসঙ্গত: মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সীমানা নিয়ে মামলা জটিলতার কারনে দীর্ঘ দিন বন্ধ ছিল।
সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে প্রার্থীর সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা
সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে প্রার্থীর সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা
নারায়ণগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহীর সভাপতিত্বে বক্তব্য
দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান সহ প্রতিদ্বন্দী প্রার্থীরা।বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন
সব ধরনের ব্যবস্থা করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ বিজিবি ও র্যাব মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ২০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।প্রসঙ্গত: মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সীমানা নিয়ে মামলা জটিলতার কারনে দীর্ঘ দিন বন্ধ ছিল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত