সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনায় হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেলে উপজেলার জামপুর বেলাবো এলাকায় জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার ঘটনা ঘটে।
জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, 'সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বেলাব গ্রামে গতকাল শনিবার বিকেলে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে (লাঙ্গল প্রতীক) নির্বাচনী প্রচারনা চলাকালীন অটোরিক্সা ও মাইক ভাংচুর করার ঘটনা ঘটেছে।
নির্বাচনী প্রচারণার গাড়ির ড্রাইভার শাহ আলম বলেন, "নির্বাচনী প্রচারনা চলাকালীন পেরাবো গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না (৩০), মাইন উদ্দিন (২৭), বেলাবো গ্রামের সাদেকের ছেলে রতন (২৫) অটোরিক্সা ও মাইক ভাংচুর করে আমাদের কে মারধর করে।
জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা বলেন, "সোনারগাঁয়ের মানুষকে হুমকি ধামকি দিয়ে কাজ না হওয়ায় হেরে যাওয়ার ভয়ে এখন মারধর ও ভাঙচুর করে জাতীয় পার্টিকে ধমানোর চেষ্টা করছে প্রতিপক্ষ"।
সোনারগাঁয়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারনায় হামলা, মাইক ভাংচুর
সোনারগাঁয়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারনায় হামলা, মাইক ভাংচুর
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনায় হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেলে উপজেলার জামপুর বেলাবো এলাকায় জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, 'সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২ নং
ওয়ার্ডে বেলাব গ্রামে গতকাল শনিবার বিকেলে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে (লাঙ্গল প্রতীক) নির্বাচনী প্রচারনা চলাকালীন অটোরিক্সা ও মাইক ভাংচুর করার ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারণার গাড়ির ড্রাইভার শাহ আলম বলেন, "নির্বাচনী প্রচারনা চলাকালীন পেরাবো গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না (৩০), মাইন উদ্দিন (২৭),
বেলাবো গ্রামের সাদেকের ছেলে রতন (২৫) অটোরিক্সা ও মাইক ভাংচুর করে আমাদের কে মারধর করে।জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা বলেন, "সোনারগাঁয়ের মানুষকে হুমকি ধামকি দিয়ে কাজ না হওয়ায় হেরে যাওয়ার ভয়ে এখন মারধর ও ভাঙচুর করে জাতীয় পার্টিকে ধমানোর চেষ্টা করছে প্রতিপক্ষ"।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত