সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলমদী দক্ষিনপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘরে হামলা ভাংচুর চালিয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গতকাল শুক্রবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের আলমদী দক্ষিনপাড়া গ্রামের মোক্তার হোসেনের পরিবারের সঙ্গে শামসুল হকের পরিবারের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে শামসুল হকের পরিবার ইরি ধান সিদ্ধ করার পানি বাড়ির এক পাশে ফেললে মোক্তার হোসেনের বাড়িতে চলে যায়। এসময় দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে মোক্তার হোসেনের নেতৃত্বে গোলজার হোসেন, আরিফ মিয়া, আমির হোসেন, আসুক তারা সহ ৮/১০ জনের একদল বাহিনী একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়ি ঘরে ভাংচুর করে শামসুল হক, তার স্ত্রী শাহনাজ বেগম ও তার ছেলে হানজালা মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শামসুল হকের মেয়ের জামাতা সেলিম মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত শামসুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরেই মোক্তার হোসেন ও তার লোকজন হামলা চালিয়ে পিটিয়ে ও আহত করে । অপরদিকে অভিযুক্ত মোক্তার হোসেন জানান, তারাই প্রথমে আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদের লোকজনও আহত হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলমদী দক্ষিনপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘরে হামলা ভাংচুর চালিয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গতকাল শুক্রবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের আলমদী দক্ষিনপাড়া গ্রামের মোক্তার হোসেনের পরিবারের সঙ্গে শামসুল হকের পরিবারের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে শামসুল হকের পরিবার ইরি ধান
সিদ্ধ করার পানি বাড়ির এক পাশে ফেললে মোক্তার হোসেনের বাড়িতে চলে যায়। এসময় দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে মোক্তার হোসেনের নেতৃত্বে গোলজার হোসেন, আরিফ মিয়া, আমির হোসেন, আসুক তারা সহ ৮/১০ জনের একদল বাহিনী একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়ি ঘরে ভাংচুর করে শামসুল হক, তার স্ত্রী শাহনাজ বেগম ও তার ছেলে হানজালা মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শামসুল হকের মেয়ের জামাতা সেলিম মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।আহত শামসুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরেই মোক্তার হোসেন ও তার লোকজন হামলা চালিয়ে পিটিয়ে ও আহত করে । অপরদিকে অভিযুক্ত মোক্তার হোসেন জানান, তারাই প্রথমে আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদের লোকজনও আহত হয়েছে। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত