রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতিকালে ৯ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতিকালে ৯ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনে ডাকাতি করার সময় ৯ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতিকাজে ব্যবহৃত ধারালো ছোড়া ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো, সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের শহীদ মিয়ার ছেলে কাউসার, সোনাই মিয়ার ছেলে সোবেল মিয়া, জামাল মিয়ার ছেলে বিজয় মিয়া। উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর ও ঝাউচর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শরীফ মিয়া, এনাতুল্লার ছেলে জসিম মিয়া। উপজেলার সনমান্দী ইউনিয়নের প্রেমেরবাজার গ্রামের জয়নাল হকের ছেলে সানি মিয়া, মশুরাকান্দা গ্রামের শাহ আলমের ছেলে জুয়েল, নীলকান্দা নাজিরপুর গ্রামের ইসমাইলের ছেলে ইসলাম ও বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের হযরত আলীর ছেলে রকি। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মহাসড়কের সোনাখালী এলাকায় একটি গাড়ীতে ডাকাতি করে মুঠোফোন ও নগদ টাকা নিয়ে যায়। বিষয়টি ওই ভুক্তভোগী মহাসড়কে টহলরত পুলিশকে জানালে পুলিশ অভিযান চালায়। টিপুরদী এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মুঠোফোন উদ্ধার করা হয়।

খুঁজুন