সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চাঁন্দেরচক এলাকায় গত সোমবার রাতে র্দূবৃত্তদের দেয়া আগুনে নুরুল ইসলাম দেওয়ান নামে একজন কৃষকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘরে থাকা নগদ টাকা ও বিভিন্ন মালামাল সহ সাত লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে ও ঘরের মালিক জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চান্দেরচক গ্রামের কৃষক নুরুল ইসলাম গত তিন বছর পূর্বে ভিটি পাঁকা করে নতুন একটি ঘর নির্মাণ করেছেন তিনি। এই ঘরটিতে তার পুত্রবধূ তার ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। কয়েক দিন আগে তার আরো একটি সন্তান জম্ম গ্রহন করায় সে তার বাবার বাড়িতে অবস্থান করায় ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। গত সোমবার দিবাগত রাত তিনটা সময় ঘরটিতে অজ্ঞাত র্দূবৃত্তরা আগুন দেয়। পাশের্^ আরেকটি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন কৃষক নুরুল ইসলাম দেওয়ান। পুড়ে যাওয়া ঘরটির আগুনের তাপে হঠাৎ তার ঘুম ভেঙ্গে গেলে সে দেখতে পায় তার নতুন ঘরটিতে দাউ দাউ করে আগুন জ¦লছে। এসময় সে ঘর থেকে বাহির হওয়ার চেষ্টা করলে দেখতে পায় তার ঘরেও বাইরে শিকল আটকানো রয়েছে। এসময় সে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে বাইরে বের করে আগুন নেভানোর চেষ্টা করে। ঘরে থাকা নগদ টাকা, টিভি, ফ্রিজ, সিলিংফ্যান, খাঁট, সুকেস, আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। পরে খবর পেয়ে রাতে সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল এসে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ঘরের মালিকের দাবি অগ্নিকান্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে।
সোনারগাঁয়ে র্দূবৃত্তদের আগুনে কৃষকের বসত ঘর পুড়ে ছাই
সোনারগাঁয়ে র্দূবৃত্তদের আগুনে কৃষকের বসত ঘর পুড়ে ছাই
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চাঁন্দেরচক এলাকায় গত সোমবার রাতে র্দূবৃত্তদের দেয়া আগুনে নুরুল ইসলাম দেওয়ান নামে একজন কৃষকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘরে থাকা নগদ টাকা ও বিভিন্ন মালামাল সহ সাত লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে ও ঘরের মালিক জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চান্দেরচক গ্রামের কৃষক নুরুল ইসলাম গত তিন বছর পূর্বে ভিটি পাঁকা করে
নতুন একটি ঘর নির্মাণ করেছেন তিনি। এই ঘরটিতে তার পুত্রবধূ তার ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। কয়েক দিন আগে তার আরো একটি সন্তান জম্ম গ্রহন করায় সে তার বাবার বাড়িতে অবস্থান করায় ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। গত সোমবার দিবাগত রাত তিনটা সময় ঘরটিতে অজ্ঞাত র্দূবৃত্তরা আগুন দেয়। পাশের্^ আরেকটি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন কৃষক নুরুল ইসলাম দেওয়ান। পুড়ে যাওয়া ঘরটির আগুনের তাপে হঠাৎ তার ঘুম ভেঙ্গে গেলে সে দেখতে পায় তার নতুন ঘরটিতে দাউ দাউ করে আগুন জ¦লছে। এসময় সে ঘর থেকে বাহির হওয়ার চেষ্টা করলে
দেখতে পায় তার ঘরেও বাইরে শিকল আটকানো রয়েছে। এসময় সে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে বাইরে বের করে আগুন নেভানোর চেষ্টা করে। ঘরে থাকা নগদ টাকা, টিভি, ফ্রিজ, সিলিংফ্যান, খাঁট, সুকেস, আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। পরে খবর পেয়ে রাতে সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল এসে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ঘরের মালিকের দাবি অগ্নিকান্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত