রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সোনারগাঁয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ মোহাম্মদ শাকিল :

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়েল রিসোর্টের সেমিনার হলে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ কে পর্যটন ও পর্যটকদের সুরক্ষায় সোনারগাঁয়ে পর্যটন বান্ধব পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায় ২৬ মে (সোমবার) বিকাল ৪টায় রয়েল রিসোর্টে রেনেসাঁ ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন সোনারগাঁ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক সমাজকর্মী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ নানা শ্রেণির পেশার ব্যক্তিবর্গ।

উক্ত আলোচনা সভায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখলেছুর রহমান অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ ঢাকা রেঞ্জ।

পরিবেশ উন্নয়ন রক্ষা সোসাইটির সভাপতি মোঃ হোসাইন এর সঞ্চালনায় আলোচনার সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসাইন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নারায়ণগঞ্জ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ রিফাত হোসেন সহকারী পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়নগঞ্জ, মোঃ দেলোয়ার হোসেন ওসি টুরিস্ট পুলিশ সোনারগাঁও নারায়ণগঞ্জ  মোঃ রাশেদুল হাসান খান পুলিশ পরিদর্শক (তদন্ত) সোনারগাঁও নারায়ণগঞ্জ।

এসময় উপস্থিত বক্তারা প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে অবস্থিত সু-প্রাচীন স্থাপনা ও মোঘল স্থাপত্যকলার পুনঃনির্মাণ ও সংস্কার দাবী করেন। সেই সাথে সোনারগাঁওয়ের স্থানীয় ঐতিহ্য সংস্কৃতি ক্ষুদ্র ও কুটির শিল্প হস্তশিল্প রক্ষায় জোর দাবী জানায়।

পর্যটন নগরী সোনারগাঁওয়ে ভ্রমণপিপাসু পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তথা বিশেষভাবে টুরিস্ট পুলিশ সর্বদা বদ্ধপরিকর এমনটাই জানায় অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মোখলেসুর রহমান অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ ঢাকা রেঞ্জ।

খুঁজুন