সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান ফটকের সামনে অবৈধভাবে গঠে উঠা শতাধিক অবৈধ স্থাপনা ভ্রাম্যমান আদালত বসিয়ে উচ্ছেদ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী শুক্রবার থেকে হিন্দু ধর্মালম্বী আধ্যতিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর ১৩২ তম তীরোধান উৎসব উপলক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ার্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদি ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিপুল পরিমাণ পুলিশ।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বারদি আশ্রমের সামনে দোকান ঘর নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এ দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে প্রায় অর্ধ শতাধিক আহত ও একজন নিহত হয়। এছাড়াও আশ্রমে আসা পূন্যার্থীদের চলাচলে বিঘœ ঘটে। এ বিষয়গুলো বিবেচনা করে গত মঙ্গলবার বিকেলে তীরেধান উৎসব উপলক্ষে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন, হিন্দু সম্প্রদায়ের আধ্যাতিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আসা ভক্তদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
সোনারগাঁয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
সোনারগাঁয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান ফটকের সামনে অবৈধভাবে গঠে উঠা শতাধিক অবৈধ স্থাপনা ভ্রাম্যমান আদালত বসিয়ে উচ্ছেদ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী শুক্রবার থেকে হিন্দু ধর্মালম্বী আধ্যতিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর ১৩২ তম তীরোধান উৎসব উপলক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী। এসময় উপস্থিত
ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ার্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদি ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিপুল পরিমাণ পুলিশ।এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বারদি আশ্রমের সামনে দোকান ঘর নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এ দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে প্রায় অর্ধ
শতাধিক আহত ও একজন নিহত হয়। এছাড়াও আশ্রমে আসা পূন্যার্থীদের চলাচলে বিঘœ ঘটে। এ বিষয়গুলো বিবেচনা করে গত মঙ্গলবার বিকেলে তীরেধান উৎসব উপলক্ষে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন, হিন্দু সম্প্রদায়ের আধ্যাতিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আসা ভক্তদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত