সৌদি আরবে হত্যা ও জঙ্গি সংগঠনে যোগদানসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ৮১ জনের মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করা হয়েছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড এটি ।
সৌদি প্রেস এজেন্সি মৃত্যুদণ্ড কার্যকর করার খবর জানিয়েছে। শনিবারের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ১৯৮০ সালের ঘটনাকে ছাপিয়ে গেছে। ওই সময় মক্কার গ্র্যান্ড মসজিদ দখলে অভিযুক্ত ৬৩ জনকে শিরশ্ছেদে করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কয়েকজন আল-কায়েদা, আইএস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থনকারী রয়েছেন। এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি আরব ৪৭ জনের মৃত্যদণ্ড কার্যকর করেছিল। এছাড়া ২০১৯ সালে ৩৭ সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছিল।
সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড
সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড
সৌদি আরবে হত্যা ও জঙ্গি সংগঠনে যোগদানসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ৮১ জনের মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করা হয়েছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড এটি ।সৌদি প্রেস এজেন্সি মৃত্যুদণ্ড কার্যকর
করার খবর জানিয়েছে। শনিবারের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ১৯৮০ সালের ঘটনাকে ছাপিয়ে গেছে। ওই সময় মক্কার গ্র্যান্ড মসজিদ দখলে অভিযুক্ত ৬৩ জনকে শিরশ্ছেদে করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে
কয়েকজন আল-কায়েদা, আইএস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থনকারী রয়েছেন। এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি আরব ৪৭ জনের মৃত্যদণ্ড কার্যকর করেছিল। এছাড়া ২০১৯ সালে ৩৭ সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছিল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত