শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক সৌদিতে শিল্পখাতের বিদেশি কর্মীদের ইকামা ফি বাতিল

সৌদিতে শিল্পখাতের বিদেশি কর্মীদের ইকামা ফি বাতিল

শিল্পখাতে নিয়োজিত বিদেশি কর্মীদের ইকামা (ওয়ার্ক পারমিট) ফি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটির কাউন্সিল অব ইকোনোমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (সিইডিএ)-এর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌদি সরকারের এই পদক্ষেপকে দেশটির শিল্পখাত সম্প্রসারণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির অংশ হিসেবে দেখা হচ্ছে। ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করে সৌদি সরকার। এর মূল উদ্দেশ্য তেলের ওপর নির্ভরতা কমিয়ে এনে শিল্প ও অন্যান্য অ-জ্বালানি খাতকে শক্তিশালী করা।

খুঁজুন