উচিংছা রাখাইন কায়েস, রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পীড বোট ও বালু ভর্তি ইঞ্জিন চালিত বোর্টের সাথে সংর্ঘষে ৭জন আহত ও ২ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে ৩টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে রাঙ্গামাটি থেকে যাওয়ার পথে লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পীড বোট ও বালু ভর্তি ইঞ্জিন চালিত বোর্টের সংর্ঘষ হয়। এতে স্পীড বোটে থাকা ৯জনের মধ্যে ২জন পানিতে তলিয়ে যায়। অন্যদের স্থানীয় উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়। স্থানীয় আরো জানান, যাত্রীবাহী স্পীড বোটের চালকের চোখে চলন্ত অবস্থায় ময়লা পড়ার কারণে চোখ পরিস্কার করতে গিয়ে হঠাৎ বালু ভর্তি ইঞ্জিন চালিতে বোর্টের সাথে সংর্ঘষ হয়। এসময় যাত্রীবাহী স্পীড বোটে ৯জন যাত্রী ছিলো। এর মধ্যে ২জন যাত্রী পানিতে তলিয়ে যায়। এতে যাত্রীবাহী স্পীড বোটের এক অংশ ব্যাপক ক্ষতি সাধিত হয়।
নিখোঁজ যাত্রীরা হলেন, লিটন চাকমা (২০) পিতা মুক্ত লাল চাকমা, গ্রাম-কেংড়াছড়ি বাঘাইছড়ি, এলিনা চাকমা মহিলা (২০) পিতা-সুরুত চাকমা, গ্রাম-হাজাছড়া সুবলং বরকল। তারা সিজকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
দূর্ঘটনার খবর পেয়ে লংগদু ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা এসি ল্যান্ট জনি রায়, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিনসহ আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ দুই ব্যক্তির উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানিয়েছে তারা।
স্পিড বোট ও বালু ভর্তি ইঞ্জিন চালিত বোর্টের সংর্ঘষে ৭জন আহত ও ২ জন নিখোঁজ
স্পিড বোট ও বালু ভর্তি ইঞ্জিন চালিত বোর্টের সংর্ঘষে ৭জন আহত ও ২ জন নিখোঁজ
উচিংছা রাখাইন কায়েস, রাঙ্গামাটি প্রতিনিধি রাঙ্গামাটির লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পীড বোট ও বালু ভর্তি ইঞ্জিন চালিত বোর্টের সাথে সংর্ঘষে ৭জন আহত ও ২ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে ৩টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে রাঙ্গামাটি থেকে যাওয়ার পথে লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পীড বোট ও বালু ভর্তি ইঞ্জিন চালিত বোর্টের সংর্ঘষ হয়।
এতে স্পীড বোটে থাকা ৯জনের মধ্যে ২জন পানিতে তলিয়ে যায়। অন্যদের স্থানীয় উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়। স্থানীয় আরো জানান, যাত্রীবাহী স্পীড বোটের চালকের চোখে চলন্ত অবস্থায় ময়লা পড়ার কারণে চোখ পরিস্কার করতে গিয়ে হঠাৎ বালু ভর্তি ইঞ্জিন চালিতে বোর্টের সাথে সংর্ঘষ হয়। এসময় যাত্রীবাহী স্পীড বোটে ৯জন যাত্রী ছিলো। এর মধ্যে ২জন যাত্রী পানিতে তলিয়ে যায়। এতে যাত্রীবাহী স্পীড বোটের এক অংশ
ব্যাপক ক্ষতি সাধিত হয়। নিখোঁজ যাত্রীরা হলেন, লিটন চাকমা (২০) পিতা মুক্ত লাল চাকমা, গ্রাম-কেংড়াছড়ি বাঘাইছড়ি, এলিনা চাকমা মহিলা (২০) পিতা-সুরুত চাকমা, গ্রাম-হাজাছড়া সুবলং বরকল। তারা সিজকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। দূর্ঘটনার খবর পেয়ে লংগদু ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা এসি ল্যান্ট জনি রায়, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিনসহ আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ দুই ব্যক্তির উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানিয়েছে তারা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত