কুমিল্লা ব্যুরো :
কুমিল্লার মুরাদনগরে স্পর্শকাতর জায়গায় আঘাত করে বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের বকুলনগর গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে।
নিহত আব্দুল বারেক ওরপে খোকন মিয়া (৬২) বকুল নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় মাহবুবউল আলম হানিফ জানান-, স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন নিহত খোকনসহ কয়েকজনের কাছ থেকে ১০ বছরের জন্য জমি বর্গা নেয়। সেখানে তিনি ইটভাটা করেন। ১০ বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কিছুদিন পূর্বে ইটভাটা ভেঙে ফেলেন তিনি। পরে স্থানীয় গিয়াসউদ্দিনের কাছে ভাটার স্থানে পড়ে থাকা ইটের খোয়া বিক্রি করেন।
স্থানীয়দের অভিযোগ গিয়াসউদ্দিন ও তার ছেলে কয়েকজনকে নিয়ে ইটের খোয়া তুলে নেয়ার পর জমির মূল মাটি নিয়ে যাচ্ছিল। তাই বাধা দিতে যায় খোকন মিয়া। এসময় তাদের সাথে সংঘর্ষ হয়। এতে গিয়াসউদ্দিন ও তার ছেলেরা খোকন মিয়ার স্পর্শকাতর জায়গায় আঘাত করলে গুরুতর আহন হন খোকন মিয়া। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারবলেন-, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে গিয়াসউদ্দিন ও তার ছেলে খোকন মিয়ার স্পর্শকাতর জায়গায় আঘাত করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্পর্শকাতর জায়গায় আঘাত করে বৃদ্ধকে খুন !
স্পর্শকাতর জায়গায় আঘাত করে বৃদ্ধকে খুন !
কুমিল্লা ব্যুরো :কুমিল্লার মুরাদনগরে স্পর্শকাতর জায়গায় আঘাত করে বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের বকুলনগর গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুল বারেক ওরপে খোকন মিয়া (৬২) বকুল নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্থানীয় মাহবুবউল আলম হানিফ জানান-, স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন নিহত খোকনসহ কয়েকজনের কাছ থেকে ১০ বছরের জন্য জমি বর্গা নেয়। সেখানে তিনি ইটভাটা করেন। ১০ বছর
মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কিছুদিন পূর্বে ইটভাটা ভেঙে ফেলেন তিনি। পরে স্থানীয় গিয়াসউদ্দিনের কাছে ভাটার স্থানে পড়ে থাকা ইটের খোয়া বিক্রি করেন। স্থানীয়দের অভিযোগ গিয়াসউদ্দিন ও তার ছেলে কয়েকজনকে নিয়ে ইটের খোয়া তুলে নেয়ার পর জমির মূল মাটি নিয়ে যাচ্ছিল। তাই বাধা দিতে যায় খোকন মিয়া। এসময় তাদের সাথে সংঘর্ষ হয়। এতে গিয়াসউদ্দিন ও তার ছেলেরা খোকন মিয়ার স্পর্শকাতর জায়গায় আঘাত করলে গুরুতর আহন হন খোকন
মিয়া। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারবলেন-, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে গিয়াসউদ্দিন ও তার ছেলে খোকন মিয়ার স্পর্শকাতর জায়গায় আঘাত করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত