সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

শপথ নিয়েছেন সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ সংসদের স্পিকার . শিরীন শারমিন চৌধুরী বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য কার্যক্রম শেষে শপথ পাঠ করেন সদস্যরা

সকাল ১০টার পর সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান শুরু হয়। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো। সকাল ১০টা মিনিটে শপথকক্ষে প্রবেশ করেন সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী

এর আগে শপথ নেওয়ার জন্য নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয় সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার . শিরীন শারমিন চৌধুরী

সংসদ সদস্যদের  শপথের আগে প্রথম দফায় স্পিকার . শিরীন শারমিন চৌধুরী সংবিধান কার্যপ্রণালী বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন

উল্লেখ্য, গত জানুয়ারি সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুয়ায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছে

নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন

৩০০ সংসদীয় আসনের মধ্যে নওগাঁ- আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের নির্বাচনের জন্য নতুন করে শিডিউল দেওয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ময়মনসিংহের একটি কেন্দ্রে ফলাফল স্থগিত রাখা হয়েছে। সেই নির্বাচনও অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি।এ দুটো বাদে বাকি ২৯৮টি আসনের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে মঙ্গলবার

খুঁজুন