সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ বিপিএম টানা ৭ম বারের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ বিপিএম চলতি বছরের মার্চ মাসে একটানা ৭ম বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।
সোমবার (১৮ এপ্রিল) সকালে ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত মার্চ/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ বিপিএমকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরেআলম মিনা বিপিএম (বার) উপস্থিত ছিলেন।
সপ্তমবারের মতো শ্রেষ্ঠ হলেন গাজীপুরের পুলিশ সুপার শফিউল্লাহ
সপ্তমবারের মতো শ্রেষ্ঠ হলেন গাজীপুরের পুলিশ সুপার শফিউল্লাহ
সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃগাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ বিপিএম টানা ৭ম বারের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য
ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ বিপিএম চলতি বছরের মার্চ মাসে একটানা ৭ম বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। সোমবার (১৮ এপ্রিল) সকালে ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত মার্চ/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত
রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ বিপিএমকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরেআলম মিনা বিপিএম (বার) উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত