যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। লাতিন আমেরিকার তেলসম্পদ-সমৃদ্ধ দেশটির ওপর চাপ বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার ওপর অবরোধ জোরদার করছে। খবর বিবিসির।
মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতেই কি ওয়াশিংটন এমন হুমকি দিচ্ছে, ফ্লোরিডায় নিজের বাড়িতে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা তাঁর ব্যাপার, তিনি কী করতে চান। আমি মনে করি, এটা করা তাঁর জন্য বুদ্ধিমানের কাজ হবে।’
মাদুরোকে খানিকটা হুমকির সুরে ট্রাম্প আরও বলেন, ‘তিনি যদি কিছু করতে চান, যদি তিনি কঠোর অবস্থান নেন, তবে সেটাই হবে তাঁর শেষবারের মতো কঠোর অবস্থান নেওয়া।’
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্যের জবাব দেন মাদুরো। তিনি বলেন, ‘ট্রাম্পের জন্য কারাকাসকে হুমকি দেওয়ার বদলে নিজের দেশের সমস্যাগুলোতে মনোযোগ দেওয়া অধিক উত্তম হবে।’
মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে আরও বলেন, ‘নিজের দেশের অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে থাকাই তাঁর জন্য ভালো হবে এবং যদি নিজের দেশের কাজকর্ম ঠিকভাবে দেখাশোনা করেন, তবে বিশ্বে তাঁর অবস্থান আরও ভালো হবে।’
মাদক পাচার করছে অভিযোগ তুলে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি নৌযানের ওপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কিন্তু মার্কিন বাহিনী নিজেদের এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।
এসব হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন জেলে রয়েছেন বলে দাবি করেছে তাদের পরিবার ও ভেনেজুয়েলা সরকার। ১৬ ডিসেম্বর ট্রাম্প ভেনেজুয়েলায় সব ধরনের তেলের ট্যাংকার যাতায়াত নিষিদ্ধ করেন এবং নিষেধাজ্ঞা অমান্য করে যাতায়াত করা ট্যাংকারকে অবরুদ্ধ করার নির্দেশ দেন।
ট্রাম্পের দাবি, মাদুরোর নেতৃত্বাধীন কারাকাস সরকার তেল বিক্রি থেকে আয় করে সেই অর্থ থেকে মাদক সন্ত্রাস, মানবপাচার, হত্যা ও অপহরণকে অর্থায়ন করছে। ট্রাম্প আরও বলেন, ‘ভেনেজুয়েলা আমাদের সব তেল নিয়ে যাচ্ছে। আমরা তা ফেরত চাই।’
অন্যদিকে, কারাকাসের ভয়, ওয়াশিংটন ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করতে চাইছে। দেশটি ওয়াশিংটনের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক জলদস্যুতার’ অভিযোগও এনেছে।
সরে দাঁড়ানোই মাদুরোর জন্য বুদ্ধিমানের কাজ
সরে দাঁড়ানোই মাদুরোর জন্য বুদ্ধিমানের কাজ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। লাতিন আমেরিকার তেলসম্পদ-সমৃদ্ধ দেশটির ওপর চাপ বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার ওপর অবরোধ জোরদার করছে। খবর বিবিসির।মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতেই কি ওয়াশিংটন এমন হুমকি দিচ্ছে, ফ্লোরিডায় নিজের বাড়িতে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা তাঁর ব্যাপার, তিনি কী করতে চান। আমি মনে করি, এটা করা তাঁর জন্য বুদ্ধিমানের কাজ হবে।’মাদুরোকে খানিকটা হুমকির সুরে ট্রাম্প আরও বলেন, ‘তিনি যদি কিছু করতে চান, যদি তিনি কঠোর অবস্থান নেন, তবে সেটাই হবে তাঁর শেষবারের মতো কঠোর অবস্থান নেওয়া।’মাত্র
কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্যের জবাব দেন মাদুরো। তিনি বলেন, ‘ট্রাম্পের জন্য কারাকাসকে হুমকি দেওয়ার বদলে নিজের দেশের সমস্যাগুলোতে মনোযোগ দেওয়া অধিক উত্তম হবে।’মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে আরও বলেন, ‘নিজের দেশের অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে থাকাই তাঁর জন্য ভালো হবে এবং যদি নিজের দেশের কাজকর্ম ঠিকভাবে দেখাশোনা করেন, তবে বিশ্বে তাঁর অবস্থান আরও ভালো হবে।’মাদক পাচার করছে অভিযোগ তুলে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি নৌযানের ওপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কিন্তু মার্কিন বাহিনী নিজেদের এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।এসব হামলায় শতাধিক
মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন জেলে রয়েছেন বলে দাবি করেছে তাদের পরিবার ও ভেনেজুয়েলা সরকার। ১৬ ডিসেম্বর ট্রাম্প ভেনেজুয়েলায় সব ধরনের তেলের ট্যাংকার যাতায়াত নিষিদ্ধ করেন এবং নিষেধাজ্ঞা অমান্য করে যাতায়াত করা ট্যাংকারকে অবরুদ্ধ করার নির্দেশ দেন।ট্রাম্পের দাবি, মাদুরোর নেতৃত্বাধীন কারাকাস সরকার তেল বিক্রি থেকে আয় করে সেই অর্থ থেকে মাদক সন্ত্রাস, মানবপাচার, হত্যা ও অপহরণকে অর্থায়ন করছে। ট্রাম্প আরও বলেন, ‘ভেনেজুয়েলা আমাদের সব তেল নিয়ে যাচ্ছে। আমরা তা ফেরত চাই।’অন্যদিকে, কারাকাসের ভয়, ওয়াশিংটন ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করতে চাইছে। দেশটি ওয়াশিংটনের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক জলদস্যুতার’ অভিযোগও এনেছে।মাদুরোবুদ্ধিমান
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত