চরম খাদ্য সংকটে শ্রীলঙ্কায় বেড়েছে ক্ষুধার্ত শিশুর সংখ্যা। একই ধরনের খাদ্যঘাটতির মুখে পড়তে পারে এ অঞ্চলের অন্য দেশগুলোও। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ এর দক্ষিণ এশিয়ার পরিচালক জর্জ লারিয়া আদজেই বলেন, তীব্র অর্থনৈতিক সংকটের পরিণাম ভোগ করতে হচ্ছে দরিদ্র পরিবারগুলোকে। তারা রান্নার জন্য দরকারি মৌলিক জিনিসগুলোও কিনতে পারছে না। প্রতি বেলার খাবার জোগাড় করাই অসাধ্য হয়ে পড়েছে তাদের জন্য। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জর্জ লারিয়া আদজেই বলেন, শিশুরা ক্ষুধার্ত অবস্থায় আছে। খাবারের কোনো নিশ্চয়তা নেই তাদের। জাতিসংঘ বলছে, শ্রীলঙ্কার অর্ধেক শিশুর এরইমধ্যে জরুরিভিত্তিতে আড়াই কোটি ডলারের সহায়তা দরকার।
শ্রীলঙ্কায় বেড়েছে ক্ষুধার্ত শিশুর সংখ্যা
শ্রীলঙ্কায় বেড়েছে ক্ষুধার্ত শিশুর সংখ্যা
চরম খাদ্য সংকটে শ্রীলঙ্কায় বেড়েছে ক্ষুধার্ত শিশুর সংখ্যা। একই ধরনের খাদ্যঘাটতির মুখে পড়তে পারে এ অঞ্চলের অন্য দেশগুলোও। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ।জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ এর দক্ষিণ এশিয়ার পরিচালক
জর্জ লারিয়া আদজেই বলেন, তীব্র অর্থনৈতিক সংকটের পরিণাম ভোগ করতে হচ্ছে দরিদ্র পরিবারগুলোকে। তারা রান্নার জন্য দরকারি মৌলিক জিনিসগুলোও কিনতে পারছে না। প্রতি বেলার খাবার জোগাড় করাই অসাধ্য হয়ে পড়েছে
তাদের জন্য। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জর্জ লারিয়া আদজেই বলেন, শিশুরা ক্ষুধার্ত অবস্থায় আছে। খাবারের কোনো নিশ্চয়তা নেই তাদের। জাতিসংঘ বলছে, শ্রীলঙ্কার অর্ধেক শিশুর এরইমধ্যে জরুরিভিত্তিতে আড়াই কোটি ডলারের সহায়তা দরকার।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত