শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেস ক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েলের সঞ্চলনায় অনুষ্ঠিত জরুরী সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, শ্রীনগর প্রেস ক্লাবের স্বার্থ বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে কয়েকজন সদস্যকে বহিস্কৃত করে প্রেস ক্লাব থেকে চিঠির মাধ্যমে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে বহিস্কৃতরা শ্রীনগর উপজেলা প্রেস ক্লাব নামে দেউলভোগ বাজারে ভিন্ন একটি সংগঠন দাড় করায়। উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করে উল্টো উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ স্বাধীনতা দিবসের সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদেরকে স্বীকৃতি স্বরূপ উৎসাহ প্রদান করেন। যা একটি উপজেলায় প্রশাসনের দিক থেকে কোনভাবেই কাম্য নয়। এতে দৈত সংগঠন সৃষ্টির ইন্ধন জোগানোর পাশাপাশি সাংবাদিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হয়েছে। তাই এ বিষয়ে শ্রীনগর প্রেস ক্লাবের সকল সদস্যগণ ঐক্যমতের ভিত্তিতে জরুরী সভায় মিলিত হয়ে ইউএনও প্রণব কুমার ঘোষের এহেন বিতর্কিত কর্মকান্ডের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবসহ উপজেলা প্রসাশনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করেন।
শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জন প্রেসক্লাবে জরুরী সভা
শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জন প্রেসক্লাবে জরুরী সভা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেস ক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েলের সঞ্চলনায় অনুষ্ঠিত জরুরী সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, শ্রীনগর প্রেস ক্লাবের স্বার্থ বিরোধী কর্মকান্ডের সাথে
জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে কয়েকজন সদস্যকে বহিস্কৃত করে প্রেস ক্লাব থেকে চিঠির মাধ্যমে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে বহিস্কৃতরা শ্রীনগর উপজেলা প্রেস ক্লাব নামে দেউলভোগ বাজারে ভিন্ন একটি সংগঠন দাড় করায়। উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করে উল্টো উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ স্বাধীনতা দিবসের সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদেরকে স্বীকৃতি স্বরূপ উৎসাহ
প্রদান করেন। যা একটি উপজেলায় প্রশাসনের দিক থেকে কোনভাবেই কাম্য নয়। এতে দৈত সংগঠন সৃষ্টির ইন্ধন জোগানোর পাশাপাশি সাংবাদিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হয়েছে। তাই এ বিষয়ে শ্রীনগর প্রেস ক্লাবের সকল সদস্যগণ ঐক্যমতের ভিত্তিতে জরুরী সভায় মিলিত হয়ে ইউএনও প্রণব কুমার ঘোষের এহেন বিতর্কিত কর্মকান্ডের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবসহ উপজেলা প্রসাশনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত