শ্রীনগর সংবাদদাতাঃ
মুন্সীগঞ্জ শ্রীনগরে ১২ বছরের এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ৫০ বছরের লম্পটকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইলভোগ গ্রামের নিজ বাড়ি থেকে লম্পট টিপু মাঝি (৫০) কে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের কিশোরী ওই গ্রামের মালেক মাঝির ছেলে টিপু মাঝির মেয়ের সাথে রাতে ঘুমাতো। এর সুযোগ নিয়ে টিপু মাঝি কিশোরীকে জোর করে ধর্ষণ করে। ঘটনাটি সমাজে প্রচারের ভয় দেখিয়ে পরে সে বেশ কয়েকবার কিশোরীকে ধর্ষণ করে। কয়েকদিন আগে কিশোরী তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে স্থানীয় এক যুবক টিপু মাঝিকে জুতাপেটা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে তা প্রকাশ পায়। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকালে সালিশের আয়োজন করে। সালিশে বসার আগেই শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে টিপু মাঝিকে ধর্ষণের অভিযোগে আটক করে। টিপু মাঝি ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের পিতা।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে টিপু মাঝির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
শ্রীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের লম্পট আটক
শ্রীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের লম্পট আটক
শ্রীনগর সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে ১২ বছরের এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ৫০ বছরের লম্পটকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইলভোগ গ্রামের নিজ বাড়ি থেকে লম্পট টিপু মাঝি (৫০) কে আটক করা হয়। স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের কিশোরী ওই গ্রামের মালেক মাঝির ছেলে টিপু মাঝির মেয়ের সাথে রাতে ঘুমাতো।
এর সুযোগ নিয়ে টিপু মাঝি কিশোরীকে জোর করে ধর্ষণ করে। ঘটনাটি সমাজে প্রচারের ভয় দেখিয়ে পরে সে বেশ কয়েকবার কিশোরীকে ধর্ষণ করে। কয়েকদিন আগে কিশোরী তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে স্থানীয় এক যুবক টিপু মাঝিকে জুতাপেটা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে তা প্রকাশ পায়। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকালে
সালিশের আয়োজন করে। সালিশে বসার আগেই শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে টিপু মাঝিকে ধর্ষণের অভিযোগে আটক করে। টিপু মাঝি ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের পিতা। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে টিপু মাঝির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত