শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে ঐতিহ্যবাহী বাসুদেব জিউর বিগ্রহ মন্দিরে ২১ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও ৪০ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।
উপজেলার বাঘড়া ইউনিয়নে অবস্থিত প্রায় ৪’শত বছরের বাসুদেব মন্দিরের আঙ্গিণায় গত ১লা বৈশাখ শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও ১৫ই বৈশাখ ব্রহ্মমুহুর্ত থেকে ২০ শে বৈশাখ পর্যন্ত ৫ দিনব্যাপী (৪০ প্রহর ব্যাপী) শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে মহানামযজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
উক্ত মহতি ধর্মানুষ্ঠানে প্রতিবছর দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত কয়েক হাজার ভক্তবৃন্দ শ্রীনগরের বাঘড়ায় বাসুদেবের আঙ্গিণায় মিলিত হন। এ মহানামযজ্ঞানুষ্ঠানে বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণে প্রার্থনা করা হয়।
মহানাম সুধা পরিবেশনায় থাকবে ফরিদপুরের আদি শিব দূর্গা, ভাই ভাই সম্প্রদায়, মাগুরার নব শিব মন্দির, ঢাকার জয় মহাপ্রভূ, গোপালগঞ্জের রায় রামনন্দ।
শ্রীনগরে বাসুদেব মন্দিরে তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান
শ্রীনগরে বাসুদেব মন্দিরে তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:শ্রীনগরে ঐতিহ্যবাহী বাসুদেব জিউর বিগ্রহ মন্দিরে ২১ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও ৪০ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। উপজেলার বাঘড়া ইউনিয়নে অবস্থিত প্রায় ৪’শত বছরের বাসুদেব মন্দিরের আঙ্গিণায় গত ১লা বৈশাখ শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও
১৫ই বৈশাখ ব্রহ্মমুহুর্ত থেকে ২০ শে বৈশাখ পর্যন্ত ৫ দিনব্যাপী (৪০ প্রহর ব্যাপী) শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে মহানামযজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে। উক্ত মহতি ধর্মানুষ্ঠানে প্রতিবছর দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত কয়েক হাজার ভক্তবৃন্দ
শ্রীনগরের বাঘড়ায় বাসুদেবের আঙ্গিণায় মিলিত হন। এ মহানামযজ্ঞানুষ্ঠানে বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণে প্রার্থনা করা হয়। মহানাম সুধা পরিবেশনায় থাকবে ফরিদপুরের আদি শিব দূর্গা, ভাই ভাই সম্প্রদায়, মাগুরার নব শিব মন্দির, ঢাকার জয় মহাপ্রভূ, গোপালগঞ্জের রায় রামনন্দ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত