শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর শ্রীনগরে বিকল্প ধারা আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীনগরে বিকল্প ধারা আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীনগর সংবাদদাতাঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিকল্প ধারা বাংলাদেশ ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চকবাজার সিজুয়ে কিন্ডার গার্ডেন এন্ড জুনিয়র হাইস্কুল মাঠে বিকল্প ধারা বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বিকল্প ধারা বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার আহবায়ক ডাঃ এম এ হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব ও বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপদেষ্ঠা আলমগীর কবির, কেন্দ্রীয় কমিটি যুবধারার সভাপতি আসাদুজ্জামনা বাচ্চু, বিকল্প ধারা বাংলাদেশ সিজরাদিখান উপজেলা শাখা আহবায়ক শাহ-আলম, সদস্য সচিব সাঈম, শ্রীনগর উপজেলার শাখার যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম নিশি, বাচ্চু শেখ, যুবধারার উপজেলা শাখার আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব নুর হোসেন সুমন, যুগ্ম আহবায়ক শামীম হোসেনসহ বিকল্প ধারা বাংলাদেশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খুঁজুন