শ্রীনগর সংবাদদাতা :
মুন্সীগঞ্জ শ্রীনগরে চাঁদাবাজি মামলায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বেলা ১১ টার দিকে কামারগাও এলাকা থেকে ইউপি সদস্য নুরুল আমিন মোড়লকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য নুরুল আমিন মোড়ল সহ ১৩ জনকে বিবাদী করে কামারগাও এলাকার মৃত ইদ্রিস মুন্সীর ছেলে মোঃ হাবিবুর রহমান মুন্সীগঞ্জ আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ওই এলাকায় হাবিবুর রহমানের একটি ভবন নির্মাণকে কেন্দ্র করে চাঁদাদাবীর অভিযোগ এনে তিনি আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোঃ এজাজুল হক তদন্ত প্রতিবেদন প্রদান করেন। পরে আদালত নুরুল আমিন মোড়ল সহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। পরোয়ানা পেয়ে শ্রীনগর থানা পুলিশ ইউপি সদস্য নুরুল আমিন মোড়লকে গ্রেপ্তার করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন মোড়লকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্রীনগরে চাঁদাবাজি মামলায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্য গ্রেপ্তার
শ্রীনগরে চাঁদাবাজি মামলায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্য গ্রেপ্তার
শ্রীনগর সংবাদদাতা :মুন্সীগঞ্জ শ্রীনগরে চাঁদাবাজি মামলায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বেলা ১১ টার দিকে কামারগাও এলাকা থেকে ইউপি সদস্য নুরুল আমিন মোড়লকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য নুরুল আমিন মোড়ল সহ ১৩ জনকে বিবাদী করে কামারগাও এলাকার মৃত
ইদ্রিস মুন্সীর ছেলে মোঃ হাবিবুর রহমান মুন্সীগঞ্জ আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ওই এলাকায় হাবিবুর রহমানের একটি ভবন নির্মাণকে কেন্দ্র করে চাঁদাদাবীর অভিযোগ এনে তিনি আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোঃ এজাজুল হক তদন্ত প্রতিবেদন প্রদান করেন। পরে আদালত নুরুল
আমিন মোড়ল সহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। পরোয়ানা পেয়ে শ্রীনগর থানা পুলিশ ইউপি সদস্য নুরুল আমিন মোড়লকে গ্রেপ্তার করে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন মোড়লকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত