শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর শ্রীনগরে গণপূর্ত মন্ত্রনালয়ের ৫ কোটি টাকার জায়গা দখল

শ্রীনগরে গণপূর্ত মন্ত্রনালয়ের ৫ কোটি টাকার জায়গা দখল

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ 

শ্রীনগরে একটি প্রভাবশালী ভূমি সিন্ডিকেট চক্র গণপূর্ত মন্ত্রনালয়ের প্রায় ৫ কোটি টাকা মূল্যের একটি জায়গা জবর-দখল করে বালুভরাট করছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কুশারীপাড়া এলাকার মিল্কভিটা অফিস সংলগ্ন ঢাকা-দোহার সড়কের পাশে  ড্রাম-ট্রাকে বালু এনে গনপূর্তের এ জায়গাটি ভরাট করলেও  রহস্য জনক কারনে প্রশাসন নিরব ভুমিকা পালন করছেন। 

সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের মুন্সীগঞ্জ দোহার সড়ক সংলগ্ন মিল্কভিটা অফিসের পাশের জায়গাটিতে ভালো ভালো হয়েছে। জায়গাটি  দিয়ে পূর্বে পানি চলাচল করলেও বালু ভড়াটের কারণে এখন পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। 

খোজনিয়ে জানা-যায়, উপজেলার বেজগঁাও এলাকার প্রভাবশালী ভূমি সিন্ডিকেট চক্রের মূলহোতা ভূমিদস্যু দেলোয়ার হোসেন ওরফে হোটেল দেলোয়ারের নেতৃতে গণপূর্ত নগর মন্ত্রনালয়ের  জায়গাটি বালুভরাট করলেও সিন্ডিকেট চক্রের ভয়ে কেউ মুখ খুলতে শাহস পাচ্ছে না। 

ভূমি অফিস সূত্রে জানা যায় , বাংলাদেশ সরকারের পক্ষে, গনপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়ের নামে আর. এস ২ নং খতিয়ানের ৭০  নং দাগের ২ একর ২২ শতাংশ ও ৯১ নং দাগে ৭ শতাংশ জায়গা রেকর্ড রয়েছে। অথচ প্রভাবশালী শক্তিশালী এই সিন্ডিকেট চক্রটি গণপূর্ত নগর মন্ত্রনালয়ের  জায়গাটি  ভরাট করে যাচ্ছে।

স্থানীয়রা জানায়, হোটেল দেলোয়ার অত্যন্ত চতুর ব্যক্তি।  ইতি পূর্বে সে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জায়গার পাশাপাশি  ঝামেলা যুক্ত জায়গা নিজ নামে ও নিকট আত্বীয়-স্বজনের নামে ক্রয় করে দখল করে বালুভরাট করেছেন। এখন এই জায়গাটি ভরাট করলে পানি চলাচল বন্ধ হয়ে যাবে। 

গনপূর্তের জায়গা দখল করে বালু ভরাট বিষয়ে দোলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গাটি আমার ভাগিনা সজিবের নামে মুন্সীগঞ্জ জেলা পরিষদ থেকে লীজ আনা হয়েছে, তাই আমরা ভরাট করছি। 

মুন্সীগঞ্জ জেলা পরিষদ এর সার্ভেয়ার ইসমাইল  হোসেন বলেন, গেজেট অনুযায়ী শ্রীনগর থেকে ভাগ্যকুল পর্যন্ত রাস্তার পাশের সাইটকাটিংয়ের জায়গা জেলা পরিষদের।  আমরা জেলা পরিষদ থেকে লীজ দিয়েছি ভরাটের অনুমতি দেয়া হয়নি।  রেকর্ডে গনপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়ের জায়গা বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন রেকর্ডে ভূল আছে।

খুঁজুন