শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর শ্রীনগরে গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গা পরির্দশন সংশ্লিষ্টদের

শ্রীনগরে গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গা পরির্দশন সংশ্লিষ্টদের

 শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের পর গণপূর্ত মন্ত্রণালয়ের উপ বিভাগীয় মুন্সীগঞ্জ জেলার প্রকৌশলী শ্রীনগরে ভরাটকৃত ওই জায়গা পরির্দশন করেছেন।

বৃহস্পতিবার বিকালে শ্রীনগর-দোহার সড়কের পাটাভোগ ইউনিয়নের কুশুরীপাড়া মিল্কভিটা অফিস সংলগ্ন গণপূর্তের জায়গাটি পরির্দশন করেন সংশ্লিষ্ট প্রকৌশলী নাজমুল হাসান হিরা। এর আগে 

গণপূর্ত মন্ত্রণালয়ের আনুমানিক ৫০ কোটি টাকা বাজার 

মূল্যের একটি জলাশয়টি মাটি ভরাট করে একটি প্রভাবশালী 

ভূমি সিন্ডিকেট চক্র। জেলা পরিষদ থেকে লিজ আনার দাবী করে 

রাতের আধারে ভরাট কাজ করছিল সিন্ডিকেট মহলটি। এনিয়ে 

গত ২৫ মে বিডিটুডেস সহ বিভিন্ন দৈনিক পত্রিকা অনলাইন পোর্টালে 

“শ্রীনগরে গণপূর্তের ৫ কোটি টাকার জায়গা লিজ দিল 

জেলা পরিষদ” শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হলে 

সংশ্লিষ্টদের নজরে আসে। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট দপ্তরের 

একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেন। গণমন্ত্রণালয়ের মুন্সীগঞ্জ 

উপ বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান হিরা সাংবাদিকদের 

বলেন, প্রকাশিত সংবাদ দেখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে 

সরেজমিন এসে জায়গা পরির্দশন করেছি। এখন স্থানীয় ভুমি 

কর্মকর্তার অফিসে যাচ্ছি। সংশ্লিষ্ট কর্মকর্তা সাথে 

আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার প্রভাবশালী ভ‚মি সিন্ডিকেট চক্রের মূলহোতা ভ‚মিদস্যু দেলোয়ার হোসেন ওরফে হোটেল দেলোয়ারের নেতৃতে গণপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়ের জায়গাটি বালুভরাট করা হয়। জানা যায়, বাংলাদেশ 

সরকারের পক্ষে গনপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়ের নামে আরএস ২নং খতিয়ানের ৭০ ও ৯১নং দাগের ২ একর ২২ শতাংশ জায়গারেকর্ড রয়েছে। অথচ প্রভাবশালী শক্তিশালী সিন্ডিকেট মহলটি রহস্যজনক জেলা পরিষদ থেকে লিজ এনে জায়গাটি মাটি ভরাট শুরু করে।

খুঁজুন