শাহ আলম ইসলাম নিতুল : মুন্সীগঞ্জ শ্রীনগরে চাঁদা না পেয়ে বিদ্যুৎ বেগম (৫৫) নামে এক নারীকে গুলির ঘটনার মূল আসামী রাসেলকে হযরত শাহজালাল বিমানবন্দরে আটক করা হয়। শ্রীনগর থানা পুলিশ রাসেলকে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
গত ১১ অক্টোরব রাত ৭ টার দিকে বাঘড়া এলাকার রাসেল তার চাচা আশ্রাব আলীর বাড়িতে ঢুকে চাঁদা দাবী করে। এনিয়ে কথা কাটাকাটির সময় রাসেল তার চাবী বিদ্যুৎ বেগমের তলপেটে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসা নিয়ে সে কিছুটা সুস্থ্য হয়ে উঠে। এই ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়।
অপর একটি সূত্র জানায়, এর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ রাসেলকে গুলি করেছিল।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, রাসেলের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
শ্রীনগরে নারীকে গুলির ঘটনার মূল আসামী রাসেল গ্রেপ্তার
শ্রীনগরে নারীকে গুলির ঘটনার মূল আসামী রাসেল গ্রেপ্তার
শাহ আলম ইসলাম নিতুল : মুন্সীগঞ্জ শ্রীনগরে চাঁদা না পেয়ে বিদ্যুৎ বেগম (৫৫) নামে এক নারীকে গুলির ঘটনার মূল আসামী রাসেলকে হযরত শাহজালাল বিমানবন্দরে আটক করা হয়। শ্রীনগর থানা পুলিশ রাসেলকে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে। গত ১১ অক্টোরব রাত ৭ টার দিকে বাঘড়া
এলাকার রাসেল তার চাচা আশ্রাব আলীর বাড়িতে ঢুকে চাঁদা দাবী করে। এনিয়ে কথা কাটাকাটির সময় রাসেল তার চাবী বিদ্যুৎ বেগমের তলপেটে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে চিকিৎসা নিয়ে সে কিছুটা সুস্থ্য হয়ে উঠে। এই ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়। অপর একটি সূত্র জানায়, এর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ রাসেলকে গুলি করেছিল। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, রাসেলের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত