শ্রীনগর সংবাদদাতাঃ
মুন্সীগঞ্জ শ্রীনগরে ডাকবাংলো সংলগ্ন সড়ক ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৩জন আহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ডাকবাংলো সংলগ্ন সড়কে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর নবী(১৪)নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতরা হলে অটোচালক তুষার(১৭) যাত্রী জিহাদ-(১৮) ও রুবেল (২৫)। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় তুষারকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। অপর দুইজন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ারসার্ভিস সূত্রে জানাযায়, দুপুরে শ্রীনগর বাজার থেকে উপজেলার ছনবাড়ির অভিমুখের সড়ক ধরে যাচ্ছিলো অটোরিকশাটি। পথে ডাকবাংলো এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক সহ ৪জন আহত হয়৷ স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষনা করেন।
এদিকে এর আগে সকাল ৯টার দিকে উপজেলার মাশুরগাও এলাকায় রাস্তাপারাপারে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুত্বর আহত হয় আবুল কালাম আজাদ(৪০) নামের এক নিরাপত্তাকর্মী। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আজাদ উত্তর মাশুর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) কামরুজ্জামান জানান, ট্রাক অটোরিকশার ঘটনায় ঘাতক ট্রাক জব্দ ও চালক বাবলু(২৭)কে আটক করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার এসআই রাশেদ জানান, মাশুরগাও দুর্ঘটনার পর গাড়িটি তাৎক্ষণিক পালিয়ে যায়। নিহত আজাদের মরদেহ থানার আছে।
শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৩
শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৩
শ্রীনগর সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে ডাকবাংলো সংলগ্ন সড়ক ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৩জন আহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ডাকবাংলো সংলগ্ন সড়কে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর নবী(১৪)নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতরা হলে অটোচালক তুষার(১৭) যাত্রী জিহাদ-(১৮) ও রুবেল (২৫)। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় তুষারকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। অপর দুইজন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।প্রত্যক্ষদর্শী
ও ফায়ারসার্ভিস সূত্রে জানাযায়, দুপুরে শ্রীনগর বাজার থেকে উপজেলার ছনবাড়ির অভিমুখের সড়ক ধরে যাচ্ছিলো অটোরিকশাটি। পথে ডাকবাংলো এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক সহ ৪জন আহত হয়৷ স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষনা করেন।এদিকে এর আগে সকাল ৯টার দিকে উপজেলার মাশুরগাও এলাকায় রাস্তাপারাপারে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত
গাড়ির চাপায় গুরুত্বর আহত হয় আবুল কালাম আজাদ(৪০) নামের এক নিরাপত্তাকর্মী। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আজাদ উত্তর মাশুর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র।শ্রীনগর থানার ওসি(তদন্ত) কামরুজ্জামান জানান, ট্রাক অটোরিকশার ঘটনায় ঘাতক ট্রাক জব্দ ও চালক বাবলু(২৭)কে আটক করা হয়েছে।হাসাড়া হাইওয়ে থানার এসআই রাশেদ জানান, মাশুরগাও দুর্ঘটনার পর গাড়িটি তাৎক্ষণিক পালিয়ে যায়। নিহত আজাদের মরদেহ থানার আছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত