মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর শ্রীনগরের বাঘড়ায় রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান

শ্রীনগরের বাঘড়ায় রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান

শাহ আলম ইসলাম নিতুলঃ মুন্সীগঞ্জ  শ্রীনগরের বাঘড়ায় পুলিশ রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। রবিবার রাতে বাঘড়ায় আইনশৃংখলা অবনতির সাথে জড়িত বেশ কয়েকটি বিবাদমান গ্রুপের  সদস্যদের বাড়িতে এই অভিযান চালানো হয়। তবে এতে কেউ গ্রেপ্তার হয়নি।

জানা গেছে, সম্প্রতি বাঘড়ায় আওয়ামী লীগের অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এছাড়া ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ঢাকার সমাবেশ থেকে দোহার ফেরার পথে বাস ভাংচুর ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারধরের ঘটনা ঘটে।  কয়েকদিন আগে আপন বোন জামাইকে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়ে হত্যা করে স্ত্রীর বড় ভাই। সব মিলিয়ে শ্রীনগরের অশান্ত জনপদ বাঘড়া ফের অশান্ত হতে শুরু করে। এর প্রেক্ষিতে বিবাদমান গ্রæপ গুলোর বাড়ি ঘরে পুলিশ এই সাঁড়াশি অভিযান চালায়। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের এই রকম অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন