শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর শ্রীপুরে খাসপাড়ায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে আহত -১

শ্রীপুরে খাসপাড়ায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে আহত -১

সদরুল আইনঃ

                        গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকায় সরকারি খাস জমির মালিকানা ও দখল নিয়ে অব্যাহত অনভিপ্রেত ঘটনার জেরে আবারও সংঘর্ষে একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন।

উপজেলার ৪ নং ওয়ার্ড সভাপতি ফোরকান খান টেলিফোনে এ প্রতিবেদককে জানান, ইতিপূর্বে খাস জমির মালিকানা ও দখল নিয়ে সংঘর্ষে মামলা হয়।সেই মামলা চলমান থাকা অবস্থায় আবারও সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়ে থানায় অভিযোগ দায়ের শেষে পুলিশের সহায়তায় উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন,বৈরাগীরচালা দক্ষিণ পাড়া এলাকার খাসপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মাসুম শেখ ও একই এলাকার জসু ফরাজীর ছেলে রমজান ফরাজীর মধ্যে কিছু খাস জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।

ইতিপূর্বের সংঘর্ষে থানায় মামলা দায়েরের পর পৌরসভাপতি নূর এ আলম মোল্লার শালিস মধ্যস্ততায় মিমাংশা শেষে রমজান ফরাজীকে কিছু টাকা দিয়ে মিমাংসা করে দেওয়া হয়।

কিন্তু রমজান ফরাজী টাকা পাওয়ার পরও আবার ৪/৫ জন লোক ও দেশিয় অস্ত্রসস্ত্রসহ মাসুম শেখের উপর হামলা চালায়।এতে মাসুম মারাত্মক আহত হয়ে রক্তাত্ব অবস্থায় থানায় অভিযোগ দায়ের করে।এরপর পুলিশের সহায়তায় উপজেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন।

মাসুম ও রমজান ফরাজীর মধ্যে খাস জমির মারিকানা দাবি ও দখল নিয়ে লাগাতার সংঘর্ষে খাসপাড়ায় বসবাসরত অন্যান্য পরিবারের মধ্যে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

খুঁজুন