সদরুল আইনঃ
গাজীপুরের শ্রীপুরে আম গাছে ঝুলন্ত অবস্থায় সুজন মিয়া (১৯) নামে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মে) সকাল ১০টায় তেলিহাটি ইউনিয়নের নয়নপুর বাজারের ভাড়া বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার হয়।
জানা যায়, মৃত সুজন মিয়ার গ্রামের বাড়ি পাবনার আতাইকুলা উপজেলার লক্ষীপুর গ্রামে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, সুজন তিব্বত গ্রুপের স্থানীয় রিদিশা কারখানায় চাকরি করতেন। নয়নপুর বাজারের পূর্ব পাশে বাড়ি ভাড়া করে থাকতেন তিনি।
শনিবার রাত সাড়ে ৯ টায় কারখানা থেকে এসে রাতের খাবার খেয়ে সাড়ে ১১টার দিকে তার চাচা মামুনের সঙ্গে একত্রে ঘুমাতে যান তিনি। সকালে তার চাচা ঘুম থেকে উঠে সুজনকে দেখতে না পয়ে খুঁজতে থাকেন।
পরে বাড়ির বাইরে আম গাছে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তার আত্মহত্যা কারণ সম্পর্কে কেউ জানাতে পারেনি।
সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়ার যাবে এটি হত্যা, নাকি আত্মহত্যা।
শ্রীপুরে পোশাক শ্রমিকের আত্মহত্যা
শ্রীপুরে পোশাক শ্রমিকের আত্মহত্যা
সদরুল আইনঃ গাজীপুরের শ্রীপুরে আম গাছে ঝুলন্ত অবস্থায় সুজন মিয়া (১৯) নামে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৯ মে) সকাল ১০টায় তেলিহাটি ইউনিয়নের নয়নপুর বাজারের ভাড়া বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার হয়। জানা যায়, মৃত সুজন মিয়ার গ্রামের বাড়ি পাবনার আতাইকুলা উপজেলার লক্ষীপুর গ্রামে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান,
সুজন তিব্বত গ্রুপের স্থানীয় রিদিশা কারখানায় চাকরি করতেন। নয়নপুর বাজারের পূর্ব পাশে বাড়ি ভাড়া করে থাকতেন তিনি।শনিবার রাত সাড়ে ৯ টায় কারখানা থেকে এসে রাতের খাবার খেয়ে সাড়ে ১১টার দিকে তার চাচা মামুনের সঙ্গে একত্রে ঘুমাতে যান তিনি। সকালে তার চাচা ঘুম থেকে উঠে সুজনকে দেখতে না পয়ে খুঁজতে থাকেন। পরে বাড়ির বাইরে আম গাছে গলায় ফাঁসি
দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তার আত্মহত্যা কারণ সম্পর্কে কেউ জানাতে পারেনি। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়ার যাবে এটি হত্যা, নাকি আত্মহত্যা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত