সদরুল আইন গাজীপুর ঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কোষাদিয়া গ্রাম থেকে রুমান শেখ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার রাতে ওই লাশ উদ্ধার করা হয়েছে বলে সোমবার সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির।
রুমান শেখ কোষাদিয়া গ্রামের মোঃ আশরাফুল ইসলামের ছেলে। সে বরমী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
রুমানের দাদা মোঃ ইসমাইল হোসেন জানান, স্কুলের সহপাঠী এক মেয়ের সাথে রুমানের প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঈদের দিবাগত রাত ৮টায় তাদের বিয়ের সময় ঠিক করেন। এরআগে, ঈদের কেনাকাটার জন্য তার বাবার কাছে পাঁচ হাজার টাকাও চেয়েছিল রুমান।
শনিবার (৯ জুলাই) তাকে তিন হাজার টাকা দেয়া হয়েছিল। ঈদের দিন ঘুরাঘুরি শেষে বিকেলের দিকে তার নিজ রুমে শুয়ে ছিল রুমান।
সন্ধ্যার-পূর্ব মুহূর্তে সাজেদা খাতুন নামের একজন রুমানকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসমা উল হোসনা বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন রুমান।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অমল চন্দ সরকার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। পরে কারো কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়।
শ্রীপুরে প্রেমিকাকে বিয়ের ৩ ঘন্টা আগে প্রেমিকের লাশ উদ্ধার
শ্রীপুরে প্রেমিকাকে বিয়ের ৩ ঘন্টা আগে প্রেমিকের লাশ উদ্ধার
সদরুল আইন গাজীপুর ঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কোষাদিয়া গ্রাম থেকে রুমান শেখ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।রোববার রাতে ওই লাশ উদ্ধার করা হয়েছে বলে সোমবার সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির।রুমান শেখ কোষাদিয়া গ্রামের মোঃ আশরাফুল ইসলামের ছেলে। সে বরমী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।রুমানের দাদা মোঃ ইসমাইল হোসেন জানান, স্কুলের সহপাঠী
এক মেয়ের সাথে রুমানের প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঈদের দিবাগত রাত ৮টায় তাদের বিয়ের সময় ঠিক করেন। এরআগে, ঈদের কেনাকাটার জন্য তার বাবার কাছে পাঁচ হাজার টাকাও চেয়েছিল রুমান।শনিবার (৯ জুলাই) তাকে তিন হাজার টাকা দেয়া হয়েছিল। ঈদের দিন ঘুরাঘুরি শেষে বিকেলের দিকে তার নিজ রুমে শুয়ে ছিল রুমান।সন্ধ্যার-পূর্ব মুহূর্তে সাজেদা খাতুন নামের একজন রুমানকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু
করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসমা উল হোসনা বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন রুমান।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অমল চন্দ সরকার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। পরে কারো কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত