সদরুল আইনঃ
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলার সাতখামাইরের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই মোঃ শহিদুল্লাহ জানান, মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলার সাতখামাইর (মাইজপাড়া) এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন পঞ্চাশোর্ধ অজ্ঞাত ওই নারী।
এসময় একটি ট্রেনের ধাক্কায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শ্রীপুরে ট্রেনের ধাক্কায় পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক নারী নিহত
শ্রীপুরে ট্রেনের ধাক্কায় পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক নারী নিহত
সদরুল আইনঃ গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলার সাতখামাইরের মাইজপাড়া এলাকায় এ
দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই মোঃ শহিদুল্লাহ জানান, মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলার সাতখামাইর (মাইজপাড়া) এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন পঞ্চাশোর্ধ অজ্ঞাত ওই নারী। এসময় একটি
ট্রেনের ধাক্কায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত