শাহাদাত হোসেন সায়মনঃ
মুন্সীগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি। তিনি উপজেলার ভবেরচর ইউনিয়ের ভবেরচর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আয়নাল হক সরকারের কন্যা।
১৭নং ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি গজারিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা মহিলা ফোরামের সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনে সুনামের সহিত কাজ করছেন খাদিজা আক্তার আঁখি।
জাতীয় শিক্ষা পদক-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করে জেলা বাছাই কমিটি। গত ৬ সেপ্টেম্বর শিক্ষা পদক ২০২২ এর জেলা যাচাই বাচাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলসহ কমিটির অপরাপর সদস্যরা তাকে জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেন। আজ শুক্রবার সকালে গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি নিজেই এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শির্ক্ষার্থী ঝরে পড়া কমাতে অসামান্য ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সাথে শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মতবিনিময় সভা করেছেন।
জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি বলেন, প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে সব সময় চেষ্টা করি বিদ্যালয়ের খোঁজ খবর নেওয়ার। আমাকে জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অর্জনের ফলে আমার বিদ্যালয়ের সুনামের পাশাপাশি আমার কর্মস্পৃহা ও দায়িত্ব বাড়বে।বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে সকলের দোয়া চাই।
শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন খাদিজা আক্তার আঁখি.
শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন খাদিজা আক্তার আঁখি.
শাহাদাত হোসেন সায়মনঃমুন্সীগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি। তিনি উপজেলার ভবেরচর ইউনিয়ের ভবেরচর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আয়নাল হক সরকারের কন্যা।১৭নং ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি গজারিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা মহিলা ফোরামের সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনে সুনামের সহিত কাজ করছেন খাদিজা আক্তার আঁখি।জাতীয় শিক্ষা পদক-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি
ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করে জেলা বাছাই কমিটি। গত ৬ সেপ্টেম্বর শিক্ষা পদক ২০২২ এর জেলা যাচাই বাচাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলসহ কমিটির অপরাপর সদস্যরা তাকে জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেন। আজ শুক্রবার সকালে গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি নিজেই এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শির্ক্ষার্থী ঝরে পড়া কমাতে অসামান্য
ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সাথে শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মতবিনিময় সভা করেছেন।জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি বলেন, প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে সব সময় চেষ্টা করি বিদ্যালয়ের খোঁজ খবর নেওয়ার। আমাকে জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অর্জনের ফলে আমার বিদ্যালয়ের সুনামের পাশাপাশি আমার কর্মস্পৃহা ও দায়িত্ব বাড়বে।বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে সকলের দোয়া চাই।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত