মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি কোয়ার্টার থেকে মো. শরিফুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শরিফুল ইসলাম সিরাজদিখান উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোডাউন ঘাট এলাকার কৃষি কর্মকর্তার কোয়ার্টারে ঘটনাটি ঘটে। নিহত শরিফুল ইসলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার আমরাইল গ্রামের লাল মিয়ার ছেলে।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাহেব শুভ্র জানান, আমি পৌনে ৩টার দিকে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি সে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে আমি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নামিয়ে নিয়ে যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আশা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করে থাকতে পারে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি কোয়ার্টার থেকে কৃষি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
সরকারি কোয়ার্টার থেকে কৃষি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি কোয়ার্টার থেকে মো. শরিফুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শরিফুল ইসলাম সিরাজদিখান উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোডাউন ঘাট এলাকার কৃষি কর্মকর্তার কোয়ার্টারে ঘটনাটি
ঘটে। নিহত শরিফুল ইসলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার আমরাইল গ্রামের লাল মিয়ার ছেলে।সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাহেব শুভ্র জানান, আমি পৌনে ৩টার দিকে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি সে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে আমি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নামিয়ে নিয়ে
যায়।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আশা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করে থাকতে পারে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত