সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আলমগীর হোসেন।
গ্রেফতারকৃত মোঃ আলমগীর হোসেন কাঁটাবন ভূমি অফিসে কম্পিউটার অপারেটর পদে এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে ১৮ লক্ষ টাকায় চুক্তি করে এবং নগদ সাত লক্ষ টাকা গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না দিলে নিউমার্কেট থানায় অভিযোগ করেন সেই যুবক। এ ঘটনায় মামলা রুজু হলে বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪খ্রি.) বিকেলে কাঁটাবন ভূমি অফিসের সামনে থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় আলমগীর হোসেনের হেফাজত থেকে ভূমি মন্ত্রণালয়ের দুইটি ভুয়া নিয়োগপত্র, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে একটি ভুয়া নিয়োগপত্র, তিন লক্ষ টাকার জমা স্লিপ, ভূমি মন্ত্রণালয়ের চাকরির দুইটি ভুয়া আবেদন ফরম, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, দশ টাকা মূল্যের দুইটি স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র, ভুয়া ভিজিটিং কার্ড এবং নগদ ২,৫০০ টাকাসহ একটি মানিব্যাগ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে নোয়াখালীর সুধারামপুর থানা, ডিএমপির শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় ৬ টি প্রতারণা মামলা রয়েছে।
নিউমার্কেট থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা, প্রতারক গ্রেফতার
সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা, প্রতারক গ্রেফতার
সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আলমগীর হোসেন।গ্রেফতারকৃত মোঃ আলমগীর হোসেন কাঁটাবন ভূমি অফিসে কম্পিউটার অপারেটর পদে এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে ১৮ লক্ষ টাকায় চুক্তি করে এবং নগদ সাত লক্ষ টাকা গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি
না দিলে নিউমার্কেট থানায় অভিযোগ করেন সেই যুবক। এ ঘটনায় মামলা রুজু হলে বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪খ্রি.) বিকেলে কাঁটাবন ভূমি অফিসের সামনে থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় আলমগীর হোসেনের হেফাজত থেকে ভূমি মন্ত্রণালয়ের দুইটি ভুয়া নিয়োগপত্র, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে একটি ভুয়া নিয়োগপত্র, তিন লক্ষ টাকার জমা স্লিপ, ভূমি মন্ত্রণালয়ের চাকরির দুইটি
ভুয়া আবেদন ফরম, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, দশ টাকা মূল্যের দুইটি স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র, ভুয়া ভিজিটিং কার্ড এবং নগদ ২,৫০০ টাকাসহ একটি মানিব্যাগ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।গ্রেফতারকৃতের বিরুদ্ধে নোয়াখালীর সুধারামপুর থানা, ডিএমপির শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় ৬ টি প্রতারণা মামলা রয়েছে।নিউমার্কেট থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত