শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
স্বাস্থ্য ও চিকিৎসা শরণখোলায় নার্সের চিকিৎসার অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ

শরণখোলায় নার্সের চিকিৎসার অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ

মোঃ কামরুল ইসলাম টিটু - শরনখোলা প্রতিনিধি::


শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রহিমন (৩৫) নামে এক মহিলা রোগির মৃত্যু হয়েছে কর্তব্যরত নার্সের চিকিৎসার অবহেলায় । এই অভিযোগ করছেন চিকিৎসা নিতে এসে মারা যাওয়া রহিমনের আত্মীয়-স্বজনরা ।

রায়েন্দা বাজার পূর্ব মাথায় বসবাসকারি আঃ রহিমের স্ত্রী  রহিমন অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই ২০২৪ তারিখ বুধবার বেলা ১১:৩০ মিনিটে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের চিকিৎসা দিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।

এরপর রহিমনের শ্বাসকষ্ট দেখা দিলে রহিমনের স্বামি আঃ রহিম কর্তব্য সিনিয়র স্টাফ নার্স কবিতা রানী বালাকে ডাকলে তিনি অবহেলা ও খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ করেন রহিমনের স্বামী আঃ রহিম ও রহিমনের মামাতো ভাই মোঃ কামরুল।

কিছুক্ষণ পরই রহিমন মারা যায়। রহিমনের মারা যাওয়ার সাথে সাথেই রহিমনের স্বামী ছেলে ও আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েন ও সিনিয়র স্টাফ নার্স কবিতা রানী বালার বিরুদ্ধে অভিযোগ করেন। রহিমনের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা বাদশা আলম।

শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলম বলেন সিনিয়র স্টাফ নার্স কবিতা রানী বালার অবহেলার কারণে রহিমনের মৃত্যু হয়েছে।

তারা আরো বলেন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। এই বিষয়ে বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগকে জানানো হবে। তদন্তের মাধ্যমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কবিতা রানী বালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র স্টাফ নার্স কবিতা রানী বালার খারাপ ব্যবহার ও অবহেলার কারণে রোগী রহিমার মৃত্যুর বিষয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন মৃতঃ রহিমার আত্মীয়-স্বজন  লিখিত অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসার অবহেলার কারণে রহিমার মৃত্যু ও খারাপ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কবিতা রানী বালা বলেন আমি যথাযথ নিয়মে ঠিকমতো চিকিৎসা দিয়েছি ও আমি কারো সাথে খারাপ ব্যবহার করিনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

খুঁজুন