শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি, শৈত্যপ্রবাহ ২০ জেলায়

সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি, শৈত্যপ্রবাহ ২০ জেলায়

দেশের ২০ জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কিছু কমেছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, এভাবে শৈত্যপ্রবাহ চলতে পারে আরো অন্তত দুই দিন। অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি চার জেলা নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ।

রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। তাই সব মিলিয়ে আজ ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াস, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এর আগের দিন নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

খুঁজুন