সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক শস্য রপ্তানি চুক্তি স্থগিত রাশিয়ার

শস্য রপ্তানি চুক্তি স্থগিত রাশিয়ার

ইউক্রেনের সঙ্গে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছে রাশিয়া। শনিবার কৃষ্ণসাগরে রুশ নৌবহরে হামলার জেরে মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে চুক্তি নবায়নের জন্য সবপক্ষকে আহ্বান জানায় জাতিসংঘ। সংস্থার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, যদি খাদ্য এবং সার যথাসময়ে বিশ্ব বাজারে না যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জুলাইতে ১২০ দিনের জন্য চুক্তিটি সই হয়। ১৯ নভেম্বর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই চুক্তি থেকে বেরিয়ে গেলো মস্কো। দু'পক্ষের চুক্তিতে মধ্যস্থতা করে তুরস্ক এবং জাতিসংঘ। পহেলা আগস্ট কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দর দিয়ে রপ্তানি শুরু হয়। এরপর ৩৬৫টি জাহাজ, ৮ মিলিয়ন টন কৃষিপণ্য নিয়ে বন্দর ছেড়ে গেছে।

খুঁজুন