শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য শতাধিক পণ্য আমদানিতে নিয়ন্ত্রণ শুল্ক বৃদ্ধি

শতাধিক পণ্য আমদানিতে নিয়ন্ত্রণ শুল্ক বৃদ্ধি

চিনি, পেঁয়াজ, ফুল, ফল, গাড়িসহ নিত্যপ্রয়োজনীয় ও বিলাসী ১৩৫টি পণ্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে বাংলাদেশ।

জানা গেছে, বর্তমানে ডলারের ঊর্ধ্বগতি ও আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে আমদানি নিরুৎসাহিত করতে বেশ কিছু পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক বাড়ানো হয়েছে। এ জন্য ২০২১ সালের একটি প্রজ্ঞাপন সংশোধন করে মঙ্গলবার সকালে নতুন প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এদিন দুপুরে ওই প্রজ্ঞাপনের ব্যাখ্যা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

নতুন করে শুল্ক বৃদ্ধিতে বিদেশি ফুল, বিদেশি ফল, আমদানি করা চিনি, অপরিশোধিত সরিষা তেল বা পেঁয়াজের ওপর বাড়তি ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে। চিনির ওপর শুল্ক বসবে ৩০ শতাংশ। বিদেশি সুগন্ধি, প্রসাধনী বা রূপসজ্জা পণ্য, গাড়ি, গাড়ির টায়ার এবং বিদেশি আসবাবপত্রের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক বসবে।

বর্তমানে বিদেশি ফলের ওপর ৫৮ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক দিতে হয়। সেখান নিয়ন্ত্রণ শুল্ক দিতে হয় তিন শতাংশ পর্যন্ত। নতুন নিয়মে এই শুল্ক তিন শতাংশের পরিবর্তে ২০ শতাংশ দিতে হবে। প্রসাধনী, গাড়ির সরঞ্জাম, সুগন্ধির ওপর এখনো ১০৪ থেকে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়। নিয়ন্ত্রণ শুল্কে এসব পণ্যের দাম আরও বাড়বে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের কারণে দেশে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এবং বৈদেশিক মুদ্রার সংকট সামলাতে তারা এই নিয়ন্ত্রণ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। মূল্য বৃদ্ধির ফলে ক্রেতারা এসব পণ্য ব্যবহারে বা আমদানিতে নিরুৎসাহিত হবেন বলে কর্মকর্তাদের ধারণা। একই সঙ্গে এনবিআর বলছে, দেশেই ফুল, ফল উৎপাদন ও আসবাবপত্র তৈরি হওয়া। ফলে নিয়ন্ত্রণ শুল্ক বাড়ানোয় দেশের বাজারে প্রভাব ফেলবেনা ।

খুঁজুন