শেষ ফরিদ ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের নববধূ শিউলি আক্তারকে গলাকেটে হত্যা মামলার স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে আসামীর উপস্থিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষনা করেন৷
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান,২০১৮ সালের ২৩ আগস্ট শিউলির সঙ্গে বিয়ে হয় শামীমের। পারিবারিক কলহের জেরে বিয়ের ৭দিনে ৩১আগস্ট রাতে শিউলিকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করে। মামলার দীর্ঘ তদন্ত শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।
এদিকে, সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সোহাগ আলী নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াছমিন এ রায় ঘোষনা করেন। রায়ে আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিলো।
স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
শেষ ফরিদ ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জের নববধূ শিউলি আক্তারকে গলাকেটে হত্যা মামলার স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে আসামীর উপস্থিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষনা করেন৷আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান,২০১৮ সালের ২৩ আগস্ট শিউলির সঙ্গে বিয়ে হয় শামীমের।
পারিবারিক কলহের জেরে বিয়ের ৭দিনে ৩১আগস্ট রাতে শিউলিকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করে। মামলার দীর্ঘ তদন্ত শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।এদিকে, সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সোহাগ আলী নামে
এক যুবককে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াছমিন এ রায় ঘোষনা করেন। রায়ে আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিলো।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত