উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি :
পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের অন্ধকার দূর করে আলোর মুখ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি। তিনি বলেন, দূর্গম ও প্রত্যন্ত পাহাড়ী এলাকায় গ্রীড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পৌছানো অত্যন্ত দুস্কর ও ব্যয়বহুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার প্রত্যন্ত দূর্গম এলাকার সুবিধাবঞ্চিত পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ ও স্থাপন করে দেওয়ায় বর্তমানে এইসব এলাকার মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত।
আজ সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের দূর্গম এলাকার সুবিধা বঞ্চিত উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্রিগেয়িার জেনারেল রোশায়দুল মাওলা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন যুগ্ন সচিব ইফতেখার আহমেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মো. হারুন-অর-রশিদ প্রমুখ।
পরে পার্বত্য মন্ত্রী কাপ্তাই উপজেলায় দুইটি ইউনিয়নের সুবিধাবঞ্চিত ১১৫টি পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
সুবিধা বঞ্চিতদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ
সুবিধা বঞ্চিতদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ
উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি :পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের অন্ধকার দূর করে আলোর মুখ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি। তিনি বলেন, দূর্গম ও প্রত্যন্ত পাহাড়ী এলাকায় গ্রীড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পৌছানো অত্যন্ত দুস্কর ও ব্যয়বহুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার প্রত্যন্ত দূর্গম এলাকার সুবিধাবঞ্চিত পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ ও স্থাপন
করে দেওয়ায় বর্তমানে এইসব এলাকার মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত।আজ সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের দূর্গম এলাকার সুবিধা বঞ্চিত উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন
বোর্ডের ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্রিগেয়িার জেনারেল রোশায়দুল মাওলা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন যুগ্ন সচিব ইফতেখার আহমেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মো. হারুন-অর-রশিদ প্রমুখ।পরে পার্বত্য মন্ত্রী কাপ্তাই উপজেলায় দুইটি ইউনিয়নের সুবিধাবঞ্চিত ১১৫টি পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত