সংঘাতপূর্ণ সুদান থেকে এ পর্যন্ত ৮০ দেশের প্রায় তিন হাজার নাগরিককে উদ্ধার করেছে সৌদি আরব। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। যাদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছে।
বিবৃতিতে বলা হয়, এদিন সকালে বিভিন্ন দেশের ৫২ জনকে উদ্ধার করে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছে। বিকেলে পৌঁছায় আরো ১৯৫ জন। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করছে রিয়াদ প্রশাসন। একইসঙ্গে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নেয়া হচ্ছে। ১৫ই এপ্রিল ক্ষমতার দ্বন্দ্বে সংঘাতে জড়িয়ে পড়ে সুদানের সামরিক এবং আধাসামরিক বাহিনী। দু'পক্ষের সংঘাতে নিহত হয়েছে বহু মানুষ। আহত প্রায় ৫ হাজার। বিশুদ্ধ পানি, খাবার, নগদ অর্থের তীব্র সংকট দেখা দিয়েছে বিভিন্ন শহরে। এ অবস্থায় সুদান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ।
সুদানে সৌদির উদ্ধার কার্যক্রম
সুদানে সৌদির উদ্ধার কার্যক্রম
সংঘাতপূর্ণ সুদান থেকে এ পর্যন্ত ৮০ দেশের প্রায় তিন হাজার নাগরিককে উদ্ধার করেছে সৌদি আরব। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। যাদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছে।বিবৃতিতে বলা হয়, এদিন সকালে বিভিন্ন দেশের ৫২ জনকে উদ্ধার করে
সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছে। বিকেলে পৌঁছায় আরো ১৯৫ জন। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করছে রিয়াদ প্রশাসন। একইসঙ্গে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নেয়া হচ্ছে। ১৫ই এপ্রিল ক্ষমতার দ্বন্দ্বে সংঘাতে জড়িয়ে পড়ে সুদানের
সামরিক এবং আধাসামরিক বাহিনী। দু'পক্ষের সংঘাতে নিহত হয়েছে বহু মানুষ। আহত প্রায় ৫ হাজার। বিশুদ্ধ পানি, খাবার, নগদ অর্থের তীব্র সংকট দেখা দিয়েছে বিভিন্ন শহরে। এ অবস্থায় সুদান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত