রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি দুই মেয়ে, বাড়িতে ৪ গরু চুরি

সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি দুই মেয়ে, বাড়িতে ৪ গরু চুরি

শফিউল আলম,স্টাফ রিপোর্টার:

'মরার উপর খাড়ার ঘা' সুনামগঞ্জ সদর হাসপাতালে দুই মেয়ে বাড়িতে ৪ গরু চুরির এমনই ঘটনা ঘটেছে 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে রামজীবনপুর গ্রামে। ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে হতদরিদ্র কৃষক

 বোরহান উদ্দিন'র ৪ টি গরু চুরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,বোরহান উদ্দিনের পরিবারের ২ জন সদস্য সহ গ্রামের দু'পরিবারের ৭ জন মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে  সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে বাড়ি খালি থাকায় বোরহান উদ্দিন'র প্রায় ২ লক্ষাধিক টাকা মূল্যের ৪ টি গরু চুরি হয়েছে।রামজীবনপুরের রিয়াদ তালুকদার বলেন, বোরহান উদ্দিন উনার পরিবারের দুই সদস্য সহ গ্রামের ৭ জন মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারা আমার আত্মীয় স্বজন,  গ্রামের মানুষ তাই ১৪ সেপ্টেম্বর থেকে সার্বক্ষণিক তাদের পাশে মেডিকেলে আছি।

গরু চুরির ঘটনা শোনার পর অত্যন্ত মর্মাহত হয়েছি।দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ ঘটনার সত্যতা জানিয়ে বলেন, বোরহান উদ্দিন'র ২ জন মেয়ে অসুস্থ পানিবাহিত রোগ ডায়রিয়ায় আক্রান্ত হলে তাদের কে নিয়ে স্ব-স্ত্রীক সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছেন। 

এমতাবস্থায় বাড়ি খালি পেয়ে চোর তার দুটি ষাঁড়ও একটি গাভী বাছুর সহ নিয়ে যায়। তিনি আরও বলেন, ইতিপূর্বে চুরি সংক্রান্ত বিষয়  মাসিক উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে উত্থাপন করেছি  কিছুদিন চুরি-চামারি  বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে। 

চুরি সহ সব ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান তিনি।

খুঁজুন