শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক শফিউলসহ দু জন আহত

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক শফিউলসহ দু জন আহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজিনগরে সড়ক দূর্ঘটনার সাংবাদিক শফিউল আলম সহ দু জন আহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজিনগর গ্রামে মুস্তাক আহমদ গাজিনগরীর বাড়িতে যাওয়ার সংযোগ সড়কের পাশে সুনামগঞ্জ টু দিরাই সড়কে  দুর্ঘটনাটি ঘটে।

জানাগেছে,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি শহীদ মাওলানা মুস্তাক আহমদ গাজিনগরীর পরিবারের খোঁজ খবর দিতে ও কবর জিয়ারত করতে আসেন। সেই সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক শফিউল আলম। গাজিনগীর বাড়িতে  যাওয়ার সংযোগ পথের পাশের  ব্রীজে উঠার সাথে সাথেই  দিরাইর দিক থেকে আসা সিএনজি অটোরিকশা চাপ দেয় সাংবাদিক শফিউল আলমের মটর সাইকেল কে। এতে মটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন চালক সহ শফিউল আলম। এতে দু জনেই গুরুত্ব আহত হয়। 

আহত সাংবাদিক শফিউল আলম জানান,এখন চিকিৎসা নিচ্ছি,ডাক্তার দুটি এক্সে করতে বলেছেন। আল্লাহ সহায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।

এঘটনায় জমিয়ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সহ সুনামগঞ্জ জেলা জমিয়তের নেত্রী বৃন্দ সমবেদনা জানিয়েছেন।এদিকে সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সাংবাদিক শফিউল আলমের 
চিকিৎসা সহ সার্বিক খোঁজ খবর নিচ্ছেন।

খুঁজুন