সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন মৎস্যজীবী মারা গেছেন। রবিবার সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া এবং একই গ্রামের মোঃ নুরুল হকের ছেলে মোঃ জসিম উদ্দিন দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় নিহত দুইজনের পরিবারে শোকের মাতম চলছে।
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহিদ বলেন, সকালে দেখার হাওরের মাছ ধরতে গিয়েছিল দুইজন। এসময় বর্ষণ ও বজ্রপাত ছিল। আকষ্মিক বজ্রপাতে দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের মরদেহ স্বজনরা উদ্ধার করেছেন।
এদিকে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ স্বজনরা উদ্ধার করেছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন মৎস্যজীবী মারা গেছেন। রবিবার সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া এবং একই গ্রামের মোঃ নুরুল হকের ছেলে মোঃ জসিম উদ্দিন দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে
ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় নিহত দুইজনের পরিবারে শোকের মাতম চলছে। দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহিদ বলেন, সকালে দেখার হাওরের মাছ ধরতে গিয়েছিল দুইজন। এসময় বর্ষণ ও বজ্রপাত ছিল। আকষ্মিক বজ্রপাতে দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের মরদেহ
স্বজনরা উদ্ধার করেছেন।এদিকে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ স্বজনরা উদ্ধার করেছেন।সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত