এম.পলাশ শরীফ, বাগেরহাটঃ
পূর্ব সুন্দরবনের সুপতি এলাকায় দুই হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এসময় একটি হরিণের মাথা, হরিণধরা ফাঁদ ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। আটক শিকারীদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্বিতে শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাড়ির বনরক্ষীরা সুপতি ষ্টেশনের সরাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দুই হরিণ শিকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কবল থেকে একটি হরিণের মাথা ,১৫০টি হরিণধরা ফাঁদ, একটি দা ও একটি চাকু জব্দ করা হয়। বনক্ষীদের উপস্থিতি টের পেয়ে অপর দুই শিকারী মাংসসহ ট্রলার নিয়ে দ্রæত পালিয়ে যায় বলে বনরক্ষীরা জানান। আটক দুই শিকারী হচ্ছে, পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মোস্তফা (৪০), কাকচিরা গ্রামের এমাদুল (৩৮)। পালিয়ে যাওয়া শিকারীরা হচ্ছে জাকির ও ইউনুস।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার জাহাঙ্গীর আলম বলেন,আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
সুন্দরবনে দুই হরিণ শিকারী আটক হরিণের মাথা ও ফাঁদ জব্দ
সুন্দরবনে দুই হরিণ শিকারী আটক হরিণের মাথা ও ফাঁদ জব্দ
এম.পলাশ শরীফ, বাগেরহাটঃপূর্ব সুন্দরবনের সুপতি এলাকায় দুই হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এসময় একটি হরিণের মাথা, হরিণধরা ফাঁদ ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। আটক শিকারীদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্বিতে শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল
ফাড়ির বনরক্ষীরা সুপতি ষ্টেশনের সরাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দুই হরিণ শিকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কবল থেকে একটি হরিণের মাথা ,১৫০টি হরিণধরা ফাঁদ, একটি দা ও একটি চাকু জব্দ করা হয়। বনক্ষীদের উপস্থিতি টের পেয়ে অপর দুই শিকারী মাংসসহ ট্রলার নিয়ে দ্রæত পালিয়ে যায় বলে বনরক্ষীরা
জানান। আটক দুই শিকারী হচ্ছে, পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মোস্তফা (৪০), কাকচিরা গ্রামের এমাদুল (৩৮)। পালিয়ে যাওয়া শিকারীরা হচ্ছে জাকির ও ইউনুস।পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার জাহাঙ্গীর আলম বলেন,আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত