সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির
নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হাতাহাতির মামলায় পাঁচ আইনজীবীর তিন দিন করে
রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার শুনানি
শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে পাঠানো পাঁচ
আইনজীবী হলেন কাজী বশির আহমেদ, তুষার, তরিকুল, এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান
চৌধুরী।
মামলার সুষ্ঠু তদন্তের
স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
অপরদিকে আসামিপক্ষের আইরজীবীরা রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
মামলা থেকে জানা যায়,
গত ৮ মার্চ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে
হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান
সিদ্দিকী সাইফ (এস আর সিদ্দিকী সাইফ) বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায়
মামলা করেন।
মামলায় আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস
কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। এ ছাড়া মামলায় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতপরিচয়ে
আসামি করা হয়েছে। নাহিদ সুলতানা যুথী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের
স্ত্রী।
সুপ্রিম কোর্টে মারামারি, পাঁচ আইনজীবী রিমান্ডে
সুপ্রিম কোর্টে মারামারি, পাঁচ আইনজীবী রিমান্ডে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হাতাহাতির মামলায় পাঁচ আইনজীবীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে পাঠানো পাঁচ আইনজীবী হলেন কাজী বশির আহমেদ, তুষার, তরিকুল, এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরী।মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য
পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষের আইরজীবীরা রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।মামলা থেকে জানা যায়, গত ৮ মার্চ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান
সিদ্দিকী সাইফ (এস আর সিদ্দিকী সাইফ) বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন। মামলায় আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। এ ছাড়া মামলায় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছে। নাহিদ সুলতানা যুথী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত