নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে এখন পর্যন্ত ব্যর্থতাই সঙ্গী বাংলাদেশ নারী দলের। ৫টি বিশ্ব আসরে খেলে এৃখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি টাইগ্রেসরা। এবারের বিশ্বকাপের তৃতীয় ম্যাচেও হার মেনেছে বাংলাদেশের মেয়েরা।
১৭ ফেব্রুয়ারি রাতে কেপ টাউনে নিউ জিল্যান্ডের মেয়েরা তাদের হারিয়েছে ৭১ রানে। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সালমা-মারুফাদের।
টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই কিউই নারীদের তোপের মুখে পড়ে নিগার সুলতানার দল। মিডল ওভারে বেশকিছু উইকেট পেলেও শেষের ঝড়ে পাহাড়সম লক্ষ্যের সামনে পড়ে বাংলাদেশের নারীরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দেয় কিউই নারীরা। জবাবে মাঠে নেমে নিগার সুলতানারা ২০ ওভার আট উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয়। এটিই অবশ্য কিউইদের বিপক্ষে টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ, এ নিয়ে দ্বিতীয়বার দলীয় সংগ্রহ পাড় হয়েছে তিন অঙ্ক।
শূন্য হাতে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
শূন্য হাতে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে এখন পর্যন্ত ব্যর্থতাই সঙ্গী বাংলাদেশ নারী দলের। ৫টি বিশ্ব আসরে খেলে এৃখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি টাইগ্রেসরা। এবারের বিশ্বকাপের তৃতীয় ম্যাচেও হার মেনেছে বাংলাদেশের মেয়েরা।১৭ ফেব্রুয়ারি রাতে কেপ টাউনে নিউ জিল্যান্ডের মেয়েরা তাদের হারিয়েছে ৭১
রানে। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সালমা-মারুফাদের।টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই কিউই নারীদের তোপের মুখে পড়ে নিগার সুলতানার দল। মিডল ওভারে বেশকিছু উইকেট পেলেও শেষের ঝড়ে পাহাড়সম লক্ষ্যের সামনে পড়ে বাংলাদেশের নারীরা।টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম
ইনিংস শেষে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দেয় কিউই নারীরা। জবাবে মাঠে নেমে নিগার সুলতানারা ২০ ওভার আট উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয়। এটিই অবশ্য কিউইদের বিপক্ষে টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ, এ নিয়ে দ্বিতীয়বার দলীয় সংগ্রহ পাড় হয়েছে তিন অঙ্ক।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত