শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন শুভ জন্মদিন মোশাররফ করিম

শুভ জন্মদিন মোশাররফ করিম

টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ। বিশেষ এই দিনে পরিবার, স্বজন ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

মোশাররফ করিম বলেন, গতকাল রাত থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছি। আজ বাসাতেই থাকবো। পরিবারের সঙ্গে আছি।

কখনো বড় করে জন্মদিন পালন করা হয় না কেন? আসলে আমি যে পরিবেশ থেকে বড় হয়েছি সেখানে জন্মদিনটা আলাদা করে পালন করার কিছু ছিলো না। আর মানুষ আমার জন্য দোয়া করছে এটাই তো। বাড়তি করে পালন করার কিছু নেই।

মোশাররফ করিমের ভাষ্য, জন্মদিন পালন করার ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। আমি নিজের জন্মদিন কখন নিজে পালন করি না। তবে আমাকে যারা ভালোবাসে তারা জন্মদিনে কেক কাটেন, বিভিন্ন আয়োজন করেন; আমি সেসব খবর পাই। ভালো লাগে।

১৯৭২ সালের ২২ আগস্ট ঢাকায় মোশাররফ করিমের জন্ম। তার অভিনয়ের শুরু থিয়েটারে। তারিক আনাম খানের দল নাট্যকেন্দ্রর সদস্য তিনি।

মোশাররফ করিম ১৯৯৯ সালে ফেরদৌস পরিচালিত অতিথি নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন। তবে প্রতিষ্ঠা পান ২০০৪ সাল নাগাদ। ওই বছর বিখ্যাত টেলিফিল্ম ক্যারাম-এ তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকে কয়েকশ নাটকের প্রধান মুখ তিনি। এখনো সমান তালে অভিনয় করে যাচ্ছেন।

আলোচিত নাটকের মধ্যে রয়েছে জিম্মি, দুই রুস্তম, আন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অব নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্য সিন, তালা, শূন্য পিক পকেট, ফাউল, জাঁতাকল, হ্যালো, সাকিন সারিসুরি, তোমার দোয়ায় ভালো আছি মা, এফএনএফ, মাইক, দেনমোহর, ভালোবাসার উল্টো পিঠ, বিহাইন্ড দ্য ট্র‍্যাপ, জিম্মি, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কাঁটা, জিম্মি, উচ্চ মাধ্যমিক সমাধান, আমি হিমু হতে চাই, জর্দা জামাল, সেই রকম চা খোর, হাউসফুল, খেলা, রেডিও চকলেট, তালা, চুপ! ভাই কিছু বলবে, দ্য জেন্টেলম্যান, অভিনন্দন, যমজ, দানব, যে শহরে টাকা উড়ে ও বোধ।

বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রথম সিনেমা জয়যাত্রা। এর পর করেছেন রূপকথার গল্প, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অজ্ঞাতনামা, প্রজাপতি, কমলা রকেট ও হালদা।

নাটক-সিনেমায় মিলিয়ে বিচিত্র ধরনের চরিত্রে দেখা গেছে মোশাররফ করিমকে। বলা যায় সব ক্ষেত্রেই তিনি সাবলীল।

জালালের গল্প ছবিতে অভিনয়ের সুবাদে আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন। কমলা রকেট-এর জন্য কমেডি বিভাগে জাতীয় ‍পুরস্কারের জন্য মনোনীত হলে তা প্রত্যাখ্যান করেন। বলা হয়ে থাকে, তার অভিনয় প্রতিভাকে বড়পর্দায় কাজে লাগানো যায়নি। নাটকের জন্য দর্শক ও সমালোচক বিভাগ মিলিয়ে নয়বার জিতেছেন মেরিল প্রথম আলো পুরস্কার। তিনবার আরটিভি স্টার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার আছে তার ঝুলিতে।

স্ত্রী রোবেনা রেজা জুঁই ও ছেলেকে নিয়ে মোশাররফ করিমের ছোট সংসার। জুঁইও একজন অভিনেত্রী। সম্প্রতি তারা উত্তরায় একটি রেস্টুরেন্ট খুলেছেন।

খুঁজুন