২৫ মার্চ ১৯৭১। অপারেশন সার্চলাইট শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। নির্বিচারে মানুষ হত্যা শুরু করে তারা। শুরু হয় শতাব্দীর নিষ্ঠুর নির্মম গণহত্যা। ঢাকা শহর জ্বলছে। প্রাণভয়ে ভীত মানুষ শহর ছেড়ে পালাবার পথ খুঁজছে।
নিরীহ সংগীত শিক্ষক শ্যামল দত্ত। ভাবছেন শিশু কন্যা-পুত্র আর স্ত্রীকে নিয়ে কোথায় যাবেন তিনি। ২৭ মার্চ স্বল্প সময়ের জন্য উঠে গেল কারফিউ। এর মধ্যেই পরিবার নিয়ে বেরিয়ে গেলেন শ্যামল। ঢাকার পাশে জিঞ্জিরায় গিয়ে আশ্রয় নিলেন। ভাবলেন এখান থেকে কয়েক দিন পর আরো নিরাপদ স্থানে চলে যাবেন। কিন্তু ২ এপ্রিল জিঞ্জিরায় আক্রমণ চালালো পাকিস্থানি বাহিনী। চালালো গণহত্যা। স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে কোনোরকমে পরিস্থিতি এড়াবার সিদ্ধা নিলেন। উঠলেন নৌকায়। কিন্তু যাত্রীর চাপে নৌকা ডুবুডুবু।
পাশের নৌকার এক যাত্রী শ্যামলের মেয়েকে কোলে তুলে নিলেন। বললেন, ওপারে নেমে মেয়েকে তাদের হাতে তুলে দেবেন। এর মধ্যেই গানবোট থেকে গুলিবর্ষণ শুরু করল পাকিস্তানি সেনারা। দুই নৌকা দুদিকে সরে গেল। কন্যাকে চিরতরে হারালেন শ্যামল। দেশ স্বাধীন হলো। কন্যাকে আর ফিরে পেলেন না তিনি। এরইমধ্যে গত হয়েছেন শ্যামল ও তার স্ত্রী।
বোনের শোকে কাতর ভাইটি এখনো খুঁজে ফেরে হারিয়ে যাওয়া বোনটিকে। প্রাণপ্রিয় বোনটিকে আর কি খুঁজে পাওয়া যাবে? এমনই গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘স্বাধীনতা তোমার জন্য’।
রেজাউর রহমান ইজাজের রচনায় এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহেদ শরিফ খান, ফারজানা চুমকী, ঝিলিক, সুস্ময়, আতিকুর রহমান, তারিকুজ্জামান তপন, হাফিজুর রহমান, আফরোজা হোসেন, হানিফ খান প্রমুখ। নাটকটি প্রচার হবে ২৬ মার্চ রাত ৯টায়।
স্বাধীনতা দিবসের নাটকে শাহেদ-চুমকী
স্বাধীনতা দিবসের নাটকে শাহেদ-চুমকী
২৫ মার্চ ১৯৭১। অপারেশন সার্চলাইট শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। নির্বিচারে মানুষ হত্যা শুরু করে তারা। শুরু হয় শতাব্দীর নিষ্ঠুর নির্মম গণহত্যা। ঢাকা শহর জ্বলছে। প্রাণভয়ে ভীত মানুষ শহর ছেড়ে পালাবার পথ খুঁজছে।নিরীহ সংগীত শিক্ষক শ্যামল দত্ত। ভাবছেন শিশু কন্যা-পুত্র আর স্ত্রীকে নিয়ে কোথায় যাবেন তিনি। ২৭ মার্চ স্বল্প সময়ের জন্য উঠে গেল কারফিউ। এর মধ্যেই পরিবার নিয়ে বেরিয়ে গেলেন শ্যামল। ঢাকার পাশে জিঞ্জিরায় গিয়ে আশ্রয় নিলেন। ভাবলেন এখান থেকে কয়েক দিন পর আরো
নিরাপদ স্থানে চলে যাবেন। কিন্তু ২ এপ্রিল জিঞ্জিরায় আক্রমণ চালালো পাকিস্থানি বাহিনী। চালালো গণহত্যা। স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে কোনোরকমে পরিস্থিতি এড়াবার সিদ্ধা নিলেন। উঠলেন নৌকায়। কিন্তু যাত্রীর চাপে নৌকা ডুবুডুবু।পাশের নৌকার এক যাত্রী শ্যামলের মেয়েকে কোলে তুলে নিলেন। বললেন, ওপারে নেমে মেয়েকে তাদের হাতে তুলে দেবেন। এর মধ্যেই গানবোট থেকে গুলিবর্ষণ শুরু করল পাকিস্তানি সেনারা। দুই নৌকা দুদিকে সরে গেল। কন্যাকে চিরতরে হারালেন শ্যামল। দেশ স্বাধীন হলো। কন্যাকে আর ফিরে পেলেন না তিনি। এরইমধ্যে গত
হয়েছেন শ্যামল ও তার স্ত্রী।বোনের শোকে কাতর ভাইটি এখনো খুঁজে ফেরে হারিয়ে যাওয়া বোনটিকে। প্রাণপ্রিয় বোনটিকে আর কি খুঁজে পাওয়া যাবে? এমনই গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘স্বাধীনতা তোমার জন্য’।রেজাউর রহমান ইজাজের রচনায় এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহেদ শরিফ খান, ফারজানা চুমকী, ঝিলিক, সুস্ময়, আতিকুর রহমান, তারিকুজ্জামান তপন, হাফিজুর রহমান, আফরোজা হোসেন, হানিফ খান প্রমুখ। নাটকটি প্রচার হবে ২৬ মার্চ রাত ৯টায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত